1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
লাকসামে কুমিল্লা দক্ষিণ জেলা ইসলামী আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত - Dainik Cumilla
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

লাকসামে কুমিল্লা দক্ষিণ জেলা ইসলামী আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৭৬ বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদক.

ইসলামী আন্দোলন বাংলাদেশ’র সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম বলেছেন, তেঁতুল গাছে মিষ্টি ফল আশা করা যায় না। চোর, ডাকাত, দুর্নীতিবাজ, ঘুষখোর, ধর্ষক, চাঁদাবাজ রেখে দেশকে দুর্নীতি মুক্ত করা যাবে না। দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা ও দুর্নীতি মুক্ত করতে হলে শুধু নেতা পরিবর্তন করলে হবে না; নীতিরও পরিবর্তন করতে হবে।
বুধবার (১২ ফেব্রুয়ারী) ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা দক্ষিণ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে শায়েখে চরমোনাই এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ইসলাম বাদ দিয়ে ইসলামী আন্দোলন হয় না। অনেকে নিজেদের ইসলামী আন্দোলন দাবি করলেও একই মঞ্চে নারী-পুরুষের সমাগম, ইসলাম বিরোধী কার্যকলাপ চালিয়ে যাচ্ছেন। এটা গ্রহণযোগ্য নয়।
সম্মেলনে পূর্বের কমিটি ভেঙে দিয়ে মুফতি শামছুদ্দোহা আশরাফীকে সভাপতি ও মাহমুদুর রহমান হাসিবকে সাধারণ সম্পাদক করে ইসলামী আন্দোলন কুমিল্লা জেলা দক্ষিণ জেলা কমিটি এবং নুরে আলমকে সভাপতি ও শাহ্ মহিউদ্দিনকে সাধারণ সম্পাদক করে ২০২৫-২০২৬ সেশনের কমিটি ঘোষণা করেন মুফতি ফয়জুল করিম।

ইসলামী আন্দোলন কুমিল্লা জেলা দক্ষিণ সভাপতি হাফেজ মাওলানা নূরুদ্দীন হামিদীর সভাপতিত্বে লাকসাম পৌরসভা মিলনায়তনে আয়োজিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইসলামী শ্রমিক আন্দোলন কেন্দ্রীয় সভাপতি মাওলানা খলিলুর রহমান, ইসলামী আন্দোলন কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শেখ মুহাম্মাদ জয়নাল আবেদীন, কার্যনির্বাহী সদস্য আলহাজ সেলিম মাহমুদ, মুফতি সামছুদ্দোহা আশরাফী, শ্রমিক আন্দোলন আন্দোলন সাংগঠনিক সম্পাদক আলহাজ কামাল উদ্দিন।
আরো বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আল হালীম রাফি, কুমিল্লা দক্ষিণ জেলা ইসলামী আন্দোলন সহ-সভাপতি হাফেজ শরাফত করীম, ডাঃ আবু সালেহ, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, দক্ষিণ জেলা শ্রমিক আন্দোলন সভাপতি নেছার উদ্দিন সুমন, যুব আন্দোলন দক্ষিণ জেলা সভাপতি মুফতি হাবিবুন্নবী ইমন, জেলা ছাত্র আন্দোলন সভাপতি সালাহুদ্দিন শিহাব প্রমুখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD