1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
প্রথম কোয়ার্টার ফাইনালে জয় পেল বরুড়া বর্ণমালা ফুটবল একাডেমি লাকসামে ভাষা সৈনিক আব্দুল জলিল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট - Dainik Cumilla
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

প্রথম কোয়ার্টার ফাইনালে জয় পেল বরুড়া বর্ণমালা ফুটবল একাডেমি লাকসামে ভাষা সৈনিক আব্দুল জলিল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৯৮ বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লার লাকসাম প্রেসক্লাব আয়োজিত ভাষা সৈনিক সাংবাদিক আব্দুল জলিল স্মৃতি হোন্ডা-ফ্রীজ কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম কোয়ার্টার ফাইনালে লাকসাম শান্তা হসপিটাল একাদশ ট্রাইবেকারে ৪-৫ গোলে
বরুড়া বর্ণমালা ফুটবল একাডেমি জয়লাভ করে।
খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন বরুড়া বর্ণমালা ফুটবল একাডেমির গোল রক্ষক মাহফুজুর রহমান আসিফ।
সাংবাদিক নুর উদ্দিন জালাল আজাদের সভাপতিত্বে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে লাকসাম স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হয়।
খেলায় আমন্ত্রিত প্রধান অতিথি ছিলেন, সুরক্ষা সিটির ব্যাবস্থাপনা পরিচালক আসাদুজ্জামান ভুট্টু।
বিশেষ অতিথি ছিলেন, সমাজসেবি ও আবু বকর জাহিদ, চিত্র ও ভাস্কর্য শিল্পী জুনায়িদ মোস্তফা চৌধুরী, চিত্র ও ভাস্কর্য শিল্পী জান্নাতুল ফেরদৌস তন্বী, পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল হোসেন মিলন, যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমান মানিক, ক্রীড়ামোদী ইসমাইল হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল মান্নান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আফরাতুল করিম রিমু, আপ্যায়ন সম্পাদক আবুল হোসেন বাবুল, সমাজ কল্যাণ ওমর ফারুক, সদস্য শহিদুল ইসলাম, আব্দুর রশিদসহ প্রেসক্লাবের সদস্যবৃন্দ। হাজারো দর্শক খেলাটি উপভোগ করেন।
খেলায় রেফারির দায়িত্ব পালন করেন, কাজী ইব্রাহীম খলিল। সহকারী হিসেবে ছিলেন, জাহাঙ্গীর আলম ও সোহেল ভুইয়া। চতুর্থ রেফারি ছিলেন, এনায়েত উল্লাহ হেজাজি। ম্যাচ কমিশনার ছিলেন, ফারুক আল হাসান।
বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে লাকসামের পশ্চিমগাঁও পুরান বাজার আদর্শ ফুটবল একাডেমি বনাম নোয়াখালীর সোনাইমুড়ী খেলোয়াড় কল্যান সমিতি, বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) তৃতীয় কোয়ার্টার ফাইনালে
গাজীমুড়া আল-আমিন স্পোর্টিং ক্লাব বনাম নোয়াখালীর মাইজদী স্টার ফুটবল একাডেমী ও শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) লালমাইয়ের বেলঘর স্পোর্টিং ইউনিয়ন বনাম চট্টগ্রাম টাইগারপাস সেভেন স্টার ক্লাব লড়বে।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD