1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লার দেবিদ্বারে গোমতী নদী থেকে বৃদ্ধের লাশ উদ্ধার  - Dainik Cumilla
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

কুমিল্লার দেবিদ্বারে গোমতী নদী থেকে বৃদ্ধের লাশ উদ্ধার 

  • প্রকাশিতঃ সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৬৯ বার পঠিত

 

মো: ওমর ফারুক মুন্সী :

কুমিল্লা দেবিদ্বারে গোমতী নদী থেকে আছমত আলী (৮৫) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে দেবিদ্বার থানা পুলিশ। সোমবার দুপুর সাড়ে ১২টায় দে‌বিদ্বার পৌর এলাকার শিবনগর ব্রিজের নীচ থে‌কে ওই লাশ উদ্ধার করা হয়। নিহত আছমত আলী উপজেলার গুনাইঘর দ‌ক্ষিণ ইউ‌নিয়‌নের শাকতলা নয়াবাড়ির মৃত হামিদ আলীর ছেলে। তি‌নি ১ সপ্তাহ আগে পৌর এলাকার বালিবাড়ি গ্রামে তার মেয়ে রোশনা আক্তারের বাড়িতে বেড়াতে আসে। আজ সোমবার ফজরের সময় তি‌নি নিখোঁজ হন।

স্থানীয়রা জানান, সোমবার দুপু‌রে শিবনগর ব্রিজের নী‌চে এক‌টি লাশ ভাস‌তে দে‌খে তারা পু‌লি‌শে খবর দেয়। সংবাদ পে‌য়ে পু‌লিশ এ‌সে নদী থেকে লাশটি উদ্ধার ক‌রে থানায় নি‌য়ে যায়। এ সময় নদী থে‌কে লাশ উদ্ধা‌রের সংবাদ পে‌য়ে পার্শ্ববর্তী বা‌লিবা‌ড়ি এলাকা থে‌কে নিহ‌তের ছে‌লেসহ স্বজনরা এ‌সে লাশ সনাক্ত ক‌রেন।

নিহতের ছেলে হাফেজ ওবায়দুল্লাহ বলেন, আমার বাবা ১সপ্তাহ আগে আমার বোনের বাড়িতে বেড়াতে যান। সেখান থে‌কে সোমবার ফজরের সময় তিনি নিখোঁজ হন। পরে শুনতে পাই প্রায় দুই কি‌লো‌মিটার দূ‌রে গোমতী নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। খবর পে‌য়ে আমরা ঘটনাস্থ‌লে ছু‌টে আ‌সি। আমার বো‌নের বা‌ড়ি গোমতী নদীর খুব কা‌ছে। বাবা হয়‌তো ভো‌রে ফজ‌রের আ‌গে ওজু করতে গি‌য়ে পা পিছ‌লে নদী‌তে প‌ড়ে গে‌ছেন।

এ ব্যাপারে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস জানান, গোমতী নদীর শিবনগর ব্রিজের নীচে লাশ ভেসে আছে এমন সংবাদ পেয়ে ওসি তদন্ত শাহিনুর ইসলাম, এসআই কামরুল হাসানকে নিয়ে ঘটনাস্থল থেকে আছমত আলীর লাশ উদ্ধার করি। লাশের সুরতহাল রি‌পোর্ট তৈরী ক‌রে পোস্টমর্টেমের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হ‌য়ে‌ছে। এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD