1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় মুড়ি উৎপাদনকারী দুটি প্রতিষ্ঠানকে বিএসটিআই’র জরিমানা - Dainik Cumilla
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

কুমিল্লায় মুড়ি উৎপাদনকারী দুটি প্রতিষ্ঠানকে বিএসটিআই’র জরিমানা

  • প্রকাশিতঃ সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩০৪ বার পঠিত

 

নেকবর হোসেন প্রতিনিধি
আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে বাজার তদারকির অংশ হিসেবে কুমিল্লায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এবং জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে বিশেষ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। গত ৯ ফেব্রুয়ারি কুমিল্লা বিসিক শিল্পনগরীতে এ অভিযান চালানো হয়।

অভিযানের সময় মুড়ি উৎপাদনকারী দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ, নিট ওজন এবং সর্বোচ্চ খুচরা মূল্য উল্লেখ না করে এবং মোড়কজাত নিবন্ধন সনদ ছাড়াই পণ্য বাজারজাত করার অভিযোগ পাওয়া যায়। এ কারণে প্রতিষ্ঠান দুটিকে অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযানে মেসার্স বিসমিল্লাহ মুড়ির মিল, বিসিক, আদর্শ সদর, কুমিল্লা-কে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮ এর অধীনে ২০,০০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া বেঙ্গল ফুড প্রোডাক্টস, বিসিক, আদর্শ সদর, কুমিল্লা-কে একই আইনে ১৫,০০০ টাকা জরিমানা করা হয়।

এ অভিযানটি পরিচালনা করেন কুমিল্লা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রী রতন কুমার দত্ত। এ সময় বিএসটিআই, কুমিল্লা অফিসের পরিদর্শক (মেট) জনাব মোঃ হাফিজুর রহমান প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া বিএসটিআই’র উপ-পরিচালক (সিএম) ও অফিস প্রধান জনাব কে এম হানিফ এবং ফিল্ড অফিসার (সিএম) জনাব মোঃ আমিনুল ইসলাম শাকিল উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।

বিএসটিআই কর্তৃপক্ষ জানিয়েছে, ভোক্তা অধিকার রক্ষা ও পণ্যের মান নিশ্চিত করতে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে। বিশেষ করে রমজান মাসে বাজারে নিম্নমানের ও ভেজাল পণ্য যাতে না ছড়ায়, সে লক্ষ্যে কঠোর নজরদারি চলছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD