1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লার দেবিদ্বারে জাফরগঞ্জ ইউনিয়ন বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত - Dainik Cumilla
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

কুমিল্লার দেবিদ্বারে জাফরগঞ্জ ইউনিয়ন বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৭৭ বার পঠিত

 

মো: ওমর ফারুক মুন্সী

কুমিল্লার দে‌বিদ্বা‌রে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র ৮নং জাফরগঞ্জ ইউনিয়নের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে গঙ্গামন্ডল রাজ ইনষ্টিটিউশান মাঠে এ দ্বি-বার্ষিক সম্মেলন হয়।

মোঃ অলি উল্লাহ সওদাগরে সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলন প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দেবিদ্বার উপজেলা বিএনপির আহবায়ক মো. গিয়াস উদ্দিন, উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মাসুদ হাসান, পৌর বিএনপির আহবাহয়ক মহিউদ্দিন আহাম্মেদ মাহফুজ।

মোঃ আবুল হাসেম মিয়াজীর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মীর হোসেন, উপজেলা যুবদলের সভাপতি মোঃ নুরুজ্জামান, পৌর যুবদলের সভাপতি  ইঞ্জিনিয়ার শাহজামান, জাফরগঞ্জ ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক মোঃ কবির সরকার, জাফরগঞ্জ ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আব্দুল হালিম, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদের সদস্য সচিব মাহামুদুল হাসান তামিম, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক  মোঃ নাজমুল হাসান রুবেল, দেবিদ্বার উপজেলা ছাত্রদের সদস্য সচিব নাজমুল হাসান, যুগ্ম আহবায়ক আল-আমিন প্রমূখ।

সম্মেলনে মোঃ অলি উল্লাহ সওদাগরকে সভাপ‌তি  ও  নেয়ামত উল্লাহ কে সাধারন সম্পাদক ক‌রে ৭১ সদস্য বিশিষ্ট জাফরগঞ্জ ইউনিয়ন বিএনপির কমিটি ঘোষণা করেন দেবিদ্বার উপজেলা বিএনপির আহবায়ক মো. গিয়াস উদ্দিন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD