1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রামে স্মার্ট ক্লাসরুম বিনির্মাণে প্রযুক্তির ব্যবহার ও করণীয় শীর্ষক সেমিনার - Dainik Cumilla
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

চৌদ্দগ্রামে স্মার্ট ক্লাসরুম বিনির্মাণে প্রযুক্তির ব্যবহার ও করণীয় শীর্ষক সেমিনার

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৬১ বার পঠিত

 

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির যথাযথ ব্যবহার নিশ্চিত ও আধুনিক প্রযুক্তি নির্ভর (স্মার্ট) ক্লাসরুম বিনির্মাণে করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৫ ফেব্রুয়ারি) সকালে দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান ‘মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই) এর শিক্ষা ইনিস্টিটিউট ও ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে কনকাপৈত আলহাজ্ব নূর মিয়া ডিগ্রি কলেজ অডিটরিয়ামে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেঘনা গ্রæপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই) এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো: শফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রকল্প সমন্বয়ক রিয়াজ আহমেদ।

কনকাপৈত আলহাজ্ব নূর মিয়া ডিগ্রি কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: মহিবুল্লাহ এর সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক মোহাম্মদ আলী মজুমদার এর সঞ্চালনায় এ সময় রির্সোসপার্সন হিসেবে বক্তব্য রাখেন ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক কে এম হাসান রিপন, আমির হামযা। এ সময় কনকাপৈত আলহাজ্ব নূর মিয়া ডিগ্রি কলেজ এর অনার্স সেকশন, ডিগ্রি সেকশন, কলেজ শাখা ও মোস্তফা কামাল উচ্চ বিদ্যালয় এর বিভিন্ন বিভাগের শিক্ষক-মন্ডলী সহ কলেজ, হাইস্কুল ও টেকনিক্যাল ইনস্টিটিউট এর শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD