1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় আন্ত: উপজেলা কাবাডি অনুর্ধ্ব ১৮ বালক-বালিকা টুর্নামেন্টের উদ্বোধন - Dainik Cumilla
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

কুমিল্লায় আন্ত: উপজেলা কাবাডি অনুর্ধ্ব ১৮ বালক-বালিকা টুর্নামেন্টের উদ্বোধন

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৯২ বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদক 

তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে কুমিল্লা জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে কুমিল্লা জেলা পর্যায়ে আন্ত: উপজেলা কাবাডি অনুর্ধ্ব ১৮ বালক-বালিকা টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধনী খেলায় কুমিল্লা বরুড়া উপজেলাকে হারিয়ে জয়ী লাভ করেছেন মেঘনা উপজেলা।দ্বিতীয় ম্যাচে কুমিল্লা মর্ডান স্কুল কে হারিয়ে জয়ী হয়েছেন কুমিল্লা কালেক্টর স্কুল এন্ড কলেজ।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বেলা ১১ টায় কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামের জিমনিশিয়ামে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) সৈয়দ শামসুল তাবরীজ।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য গোলাম কিবরিয়া,ক্রীড়া সংঠক ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম- সাধারণ সম্পাদক মাহবুবুল আলম চপল।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা জেলা ক্রীড়া কর্মকর্তা ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব সুমন কুমার মিত্র।

খেলাটির রেফারির দায়িত্ব পালন করছেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের কাউন্সিলর ও কুমিল্লা কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক ও রেফারি মো.জহিরুল হক।

এ সময় আরো উপস্থিত ছিলেন তিতাস উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো.গিয়াস উদ্দিন ভূইয়া,কুমিল্লার সাবেক ক্রিকেটার ও আম্পােয়ার ফখরুল আলম উল্লাস সহ প্রমুখ।

এই টুর্নামেন্টটির ৮টি দল অংশগ্রহণ করছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD