1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মনিরুল আলম মাস্টারের দাফন সম্পন্ন - Dainik Cumilla
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

ব্রাহ্মণপাড়ায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মনিরুল আলম মাস্টারের দাফন সম্পন্ন

  • প্রকাশিতঃ বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ৩৬৮ বার পঠিত

 

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়াঃ
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বীর মুক্তিযোদ্ধা মনিরুল আলম মাস্টারকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) বাদ যোহর উপজেলার শিদলাই ইউনিয়নের দক্ষিণ শিদলাই আলী আকবর মুন্সি বাড়ির ঈদগাহ মাঠে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন। এ সময় জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরহুমের মরদেহে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়া ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয়। বিউগলে করুন সুর বাজানো হয়।এক মিনিট নীরবতা পালন শেষে একই স্থানে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে স্বজনরা পারিবারিক কবরস্থানে তার লাশের দাফন সম্পন্ন করেন।
গার্ড অব অনার অনুষ্ঠানে উপপরিদর্শক (এসআই) আবুল হাচানাত, উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, শিদলাই ইউনিয়ন মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম, বীর মুক্তিযোদ্ধা অহিদ মিয়া, বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছ, বীর মুক্তিযোদ্ধা মনিরুল আলম (৭০) বার্ধক্যজনিত বিভিন্ন রোগে অসুস্থ হয়ে কুমিল্লা ময়নামতি ক্যান্টনমেন্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার (২৮ জানুয়ারি) ১১টা ১৫ মিনিটে মৃত্যুবরণ করেন। মরহুম মনিরুল আলম উপজেলার মহালক্ষিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন সহকারী শিক্ষক ছিলেন। গত ১৫ বছর পূর্বে শিক্ষকতার চাকরি থেকে তিনি অবসর গ্রহণ করেছেন। তিনি মৃত্যুকালে স্ত্রী ও চার ছেলে এবং ছয় মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রয়েছেন।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD