1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দেবিদ্বারে চোরকে ধরতে গিয়ে প্রাণ গেল পুলিশ কনস্টেবলের - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

দেবিদ্বারে চোরকে ধরতে গিয়ে প্রাণ গেল পুলিশ কনস্টেবলের

  • প্রকাশিতঃ বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ৩০৭ বার পঠিত

নেকবর হোসেন প্রতিনিধি
কুমিল্লার দেবিদ্বারে চোরকে ধাওয়া করতে গিয়ে মহিউদ্দিন নামে পুলিশের এক কনস্টেবলের মৃত্যু হয়েছে। দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বলছেন, প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষায় হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। আজ মঙ্গলবার রাত সাড়ে ৯টায় দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে।
কনস্টেবল মহিউদ্দিন মুরাদনগর উপজেলার গাইটুলি এলাকার সাইদুর রহমানের পুত্র। তার বয়স আনুমানিক ৫৯। চাকরিতে তার আর মাত্র ৬ মাস সময় ছিল। এরপরই তিনি অবসরে যেতেন।
দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. মহিবুস সালাম খান জানান, গণধোলাইয়ের শিকার এক চোরকে নিয়ে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিতে আসেন মহিউদ্দিন। ওই চোরকে চিকিৎসা দেওয়া শেষে থানায় নেওয়ার পথে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সিএনজিতে উঠতে গেলে চোর পালিয়ে যায়। এসময়ে চোরকে ধাওয়া করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন কনস্টেবল মহিউদ্দিন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দিন ইলিয়াস জানান, উপজেলার বারেরা গ্রামে গণধোলায় শিকার এক চোরকে আনতে সহকর্মীদের সাথে ওই গ্রামে যান মহিউদ্দিন। পরে চোরকে চিকিৎসা দিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর এই ঘটনা ঘটে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD