1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ছাত্রদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে –কুমিল্লায় ডাঃ তাহের - Dainik Cumilla
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় ডাকাতি মামলায় একজনের ৭ বছর, চারজনের ৫ বছর সশ্রম কারাদণ্ড ব্রাহ্মণপাড়ায় সিএনজি ১২ কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার ব্রাহ্মণপাড়া ​১৩ বছরের শিশুকে অপহরণের পর ধর্ষণ, চট্টগ্রাম থেকে প্রধান আসামি গ্রেপ্তার ​ নাঙ্গলকোটে ইসলামী ব্যাংক এর গ্রাহক সমাবেশ চৌদ্দগ্রামে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে জাতীয় পার্টি নেতা কাজী নাহিদ গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন, বাংলাদেশ এর ” সম্মানিত উপদেষ্টা ” হলেন মওদুদ আবদুল্লাহ শুভ্র দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত

ছাত্রদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে –কুমিল্লায় ডাঃ তাহের

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫
  • ২৭২ বার পঠিত

নেকবর হোসেন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাঃ সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, ভারতের দিকে মাথা ঝুঁকিয়ে ক্ষমতায় আসার কারও কোন প্রচেষ্টাকে মেনে নিবে না বাংলাদেশের জনগণ। যে ভারত বাংলাদেশের স্বাধীনতা প্রতিষ্ঠিত হোক কখনও সহ্য করেনি।
তিনি বলেন, গত দুই তিনদিন ধরে ছাত্রদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে দিয়েছে, সেসব ষড়যন্ত্র মোকাবিলা করতে আমাদের সজাগ থাকতে হবে। দুর্নীতি ও ফ্যাসিবাদ মুক্ত বসবাস যোগ্য যে বাংলাদেশ চেয়েছিল ছাত্ররা। সেই ছাত্রদের সঙ্গে এখন তর্কে জড়াচ্ছেন এক চক্র।
শুক্রবার (২৪ জানুয়ারি) কুমিল্লার মনোহরগঞ্জ স্কুল এন্ড কলেজ মাঠে মনোহরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. সৈয়দ আব্দুল্লাহ মু. তাহের বলেন, ফ্যাসিস্ট আওয়ামীলীগের আসল দেশ এদেশ নয়, তাদের আসল দেশ হচ্ছে ভারত। এদেশের সম্পদ লুটপাট করে তারা ভারতে পালিয়ে গেছে।
তিনি বলেন ৭১ সাল থেকে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, এখনো ষড়যন্ত্র করছে। ভারত আওয়ামী লুটপাটকারীদের আশ্রয় দিয়েছে। দেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। তিনি সকল দলকে স্বাধীন সার্বভৌম প্রশ্ন এক কাতারে এসে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান।
তিনি আরও বলেন, নির্বাচনের পূর্বে জরুরী সংস্কার। তবে সংস্কারের নামে নির্বাচন নিয়ে কালক্ষেপণ জনগণ মেনে নিবে না।
দীর্ঘ ৩৬ বছর পর মনোহরগঞ্জ জামায়াতে ইসলামীর এ কর্মী সম্মেলনকে ঘিরে অনুষ্ঠানস্থলে দলের নেতাকর্মীদের ঢল নামে। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারপাশ।
মনোহরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির হাফেজ মাওলানা নুরুন্নবীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা এটি এম মাসুম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোহাম্মদ আব্দুর রব, কেন্দ্রীয় মজলিশে শুরা ও দক্ষিন জেলা জামায়াতের আমীর মোহাম্মদ শাহজাহান, জেলা জামায়াতে সেক্রেটারী জামায়াত মনোনিত সংসদ প্রার্থী ড.সরোয়ার উদ্দিন সিদ্দিকী।
অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, মাওলানা জহিরুল ইসলাম জাবেরী, শাহাবুদ্দিন আহমেদ, ডাঃ কাউসার হামিদ, সৈয়দ কামরুল হাসান, সাইফুল বারী তুহিন, মৈশাতুয়া ইউনিয়ন জামায়াতের আমির মহিউদ্দিন, খিলা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আবদুর রহিম, রবিউল ইসলাম, মিজানুর রহমান, আবদুল গোফরান, সাইফুল সালেহী, মাওলানা আবদুল মোতালেব, মাওলানা মাকসুদুল আলমসহ স্থানীয় নেতাকর্মীরা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD