1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে চারা রোপনের শুভ উদ্বোধন - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

ব্রাহ্মণপাড়ায় রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে চারা রোপনের শুভ উদ্বোধন

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ৩১৫ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি।।
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাত হতে রবি মৌসুমে বোরো ধানের (উফশী জাত) সমলয় চাষাবাদের মাধ্যমে (synchronize cultivation) ব্লক প্রদর্শনী স্থাপনের লক্ষ্যে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে চারা রোপনের শুভ উদ্বোধন করা হয়েছে। (২৩ জানুয়ারি) বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার শশীদল ইউনিয়নের আশাবাড়ী পশ্চিম মাঠ সংলগ্ন জমিতে কৃষি সম্প্রসারণ কার্য্যালয়ের আয়োজনে ব্রি ধান-৯২ এর প্রদর্শনী স্থাপনের লক্ষ্যে এই রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপনের উদ্বোধন করা হয়। এই চারা রোপনের শুভ উদ্বোধন করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মাসুদ রানা। উপস্থিত ছিলেন ওই ব্লকের উপ-সহকারি কৃষি কর্মকর্তা মোঃ মোস্তফা কামাল। জানা যায়, ৭০ জন সমলয় কৃষক একটি গ্রুপে ধানের চারা রোপন থেকে শুরু করে কর্তন পর্যন্ত আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে সহজে কৃষি কাজ করতে পারবে। এতে করে সময় ও খরচ কম হবে। ধানের চারা রোপন করতে রাইস ট্রান্সপ্লান্টার এবং কর্তন করতে হারভেস্টারের মাধ্যমে কৃষকরা তাদের কৃষিকাজ সহজেই করতে পারবে। এতে করে খরচ কমে আসবে। এবিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মাসুদ রানা বলেন, আধুনিক কৃষি যন্ত্রপাতি দিয়ে কৃষি কাজ করলে কৃষকদের সময় ও খরচ কম হবে। সহজেই ধানের চারা রোপন থেকে শুরু করে কর্তন পর্যন্ত এই আধুনিক যন্ত্রপাতি কৃষকদের সুফল বয়ে আনবে। এতে কৃষকরা উপকৃত হবে। এসময় ওই ব্লকের কৃষকরা উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD