1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
বিজিবির অভিযানে ৫৮ লাখ টাকার বিভিন্ন মাদকদ্রব্য ও অবৈধ মালামাল জব্দ, একজন আটক - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

বিজিবির অভিযানে ৫৮ লাখ টাকার বিভিন্ন মাদকদ্রব্য ও অবৈধ মালামাল জব্দ, একজন আটক

  • প্রকাশিতঃ রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ৩১৯ বার পঠিত

 

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া, বুড়িচং ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও কসবা সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ৫৮ লাখ টাকা মূল্যের বিভিন্ন মাদকদ্রব্য ও চোরাই পথে আসা বিভিন্ন মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর আওতাধীন ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল, সালদানদী, বুড়িচং উপজেলার শংকুচাইল, খারেরা বড়জ্বালা ও ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া উপজেলার ঘাগুটিয়া, এবং কসবা, চন্ডিদার ও মাদলা বিওপি বিজিবি সদস্যরা গত শুক্রবার ১৭ জানুয়ারি থেকে গতকাল রোববার ১৯ জানুয়ারি পর্যন্ত পৃথকভাবে এসব অভিযান পরিচালনা করেন।
গতকাল রোববার বিকেলে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার (পিএসসি, এসি) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিবির উল্লেখিত অভিযানে ভারতীয় ৭০ হাজার ৬০০টি বাজি, ৯৪৫ কেজি চিনি, ২৭০ কেজি বাসমতী চাউল, ২৫ হাজার ২০০ প্যাকেট বিস্কুট, ১টি কাভার্ড ভ্যান, ৯৭ বোতল হুইস্কি, ৯৪ বোতল স্ক্যাফ সিরাপ, ৫০০টি ইয়াবা ট্যাবলেট ও ১ হাজার ২৮৫ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। যার বাজার মূল্য ৫৭ লাখ ৮৬ হাজার ৮৫০ টাকা।
সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার (পিএসসি, এসি) বলেন, সর্বদা সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব অবৈধ মাদকদ্রব্য জব্দ করা হয়।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD