1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় রান্নার সময় অগ্নিদগ্ধ গৃহবধূ, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

ব্রাহ্মণপাড়ায় রান্নার সময় অগ্নিদগ্ধ গৃহবধূ, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

  • প্রকাশিতঃ রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ৩৪৩ বার পঠিত

 

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া  প্রতিনিধি।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় রান্না করতে গিয়ে আগুনে পুড়ে বীথি আক্তার (২৩) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত বীথি উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের সাহেবাবাদ দক্ষিণপাড়া গ্রামের জামশেদ আলমের স্ত্রী।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, গত ৭ জানুয়ারি দুপুরে গৃহবধূ বীথি আক্তার ভাত রান্না করতে গিয়ে তার পরিহিত কাপড়ের আঁচলে আগুন লেগে শরীর পুড়ে গিয়ে গুরুতর আহত হন। এর পর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে ভর্তি করেন। কিন্তু সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকায় শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক ইনস্টিটিউটে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি শুক্রবার (১৮ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় মারা যান। নিহত বীথি আক্তারের চার বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।
সাহেবাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী জানান, আসলে বিষয়টি খুবই দুঃখজনক। ছোট একটি কন্যা সন্তান রেখে আগুনে পুড়ে বীথি আক্তারের অকাল মৃত্যু হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD