1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় দেড় মন গাঁজাসহ গ্রেপ্তার ২ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

কুমিল্লায় দেড় মন গাঁজাসহ গ্রেপ্তার ২

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ২৮৫ বার পঠিত

 

নেকবর হোসেন প্রতিনিধি
অভিনব কায়দায় পাচারকালে দেড় মন গাঁজাসহ দুই মাদককারবারীকে গ্রেফতার করেছে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় গাঁজা বহনকারী একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়।
১৫ জানুয়ারি বুধবার রাতে কুমিল্লা নগরীর ডুলিপাড়া এলাকায় গোয়েন্দা পুলিশের উপ পরিদর্শক আরেফুল ইসলামের নেতৃত্বে এই এই অভিযান পরিচালনা করা হয়।
বিষয়টি বৃহস্পতিবার সকালে নিশ্চিত করেছেন গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাজ্জাদ করিম খান।
গ্রেফতারকৃতরা হলো চাঁদপুর জেলার কঁচুয়া উপজেলার নোয়াদ্দা গ্রামের বাসিন্দা কৃষ্ণা সরকার (৩২) ও কুমিল্লা আদর্শ সদর উপজেলার অরণ্যপুর গ্রামের মোঃ মামুন মিয়া (২৮)।

ওসি সাজ্জাদ করিম খান জানান,, গোপন সংবাদে গোয়েন্দা পুলিশের একটি দল ডুলিপাড়া ভাঙ্গা বিল্ডিং এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্তবর্তী এলাকা বিবিরবাজার থেকে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কমুখী একটি কাভার্ড ভ্যানকে করে পুলিশ। এ সময় ট্রাকটি থামিয়ে তল্লাশী করা হয়৷ তবে কাবার ভ্যানের মূল কম্পার্টমেন্টে কিছুই পাওয়া যায় নি৷ কিন্তু কাভার্ডভ্যানের মূল কম্পার্টমেন্টের সাথে পাটাতনের মাপে মিল না হওয়ায় পুলিশের আরও সন্দেহ জাগে। পরে পাঠাতনের নিচে লোহার তৈরি আলাদা কম্পার্টমেন্ট কেটে বের করা হয় দেড় মন গাঁজা।
উপ পরিদর্শক আরেফুল ইসলাম জানান, মাদক কারবারি কৃষ্ণা নিজেই কাভার ব্যান্ডটি চালনা করছিল। তার বিরুদ্ধে আগেরও মাদকের মামলা রয়েছে। গত তিন মাস আগে তাকে একবার গ্রেফতার করা হয় সে আবার জামিনে এসে মাদকের কারবার শুরু করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।উদ্ধার করা মাদক ও কাভার্ডভ্যান জব্দ করেছে পুলিশ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD