1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় এতিম শিশুদের কম্বল উপহার দিলেন ইউএনও - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

ব্রাহ্মণপাড়ায় এতিম শিশুদের কম্বল উপহার দিলেন ইউএনও

  • প্রকাশিতঃ শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
  • ৩১৭ বার পঠিত

 

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় এতিম শিশুদের কম্বল উপহার দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিউল ইসলাম। শুক্রবার (১০ জানুয়ারি) সকালে উপজেলার সদর ইউনিয়নের কল্পবাস হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার ৩০ জন এতিম, দরিদ্র ও অসহায় শিশু শিক্ষার্থীর মধ্যে এসব কম্বল বিতরণ করা হয়।
জানা গেছে, সারা দেশের ন্যায় কনকনে শীতে কাঁপছে ব্রাহ্মণপাড়া। এতে চরম বিপাকে পড়ছেন এ উপজেলার নিম্ন আয়ের মানুষ। আর এই শীতে সবচেয়ে বেশি কষ্টে রয়েছে সমাজের ছিন্নমূল মানুষজন। গরিব-দুঃখী শীতার্ত মানুষের কষ্ট লাঘবে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে কম্বল নিয়ে হাজির হচ্ছেন ইউএনও সামিউল ইসলাম। কনকনে শীতের মধ্যে হঠাৎ ইউএনওর হাতে শীতবস্ত্র দেখে এতিম শিশুরা আবেগাপ্লুত হয়ে পড়ে।
ইউএনও সামিউল ইসলাম বলেন, প্রচণ্ড শীতে সারা দেশের ন্যায় ব্রাহ্মণপাড়া উপজেলাবাসীও কষ্ট পাচ্ছেন। শীতে কোনো দুস্থ পরিবার যেন কষ্ট না পায়, সেজন্য তাদের পাশে শীতবস্ত্র নিয়ে দাঁড়িয়েছি। বিশেষ করে শুক্রবার (১০ জানুয়ারি) মাদরাসার ৩০ জন এতিম শিশুর হাতে কম্বল উপহার দিয়েছি। শীতার্তদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ অব্যাহত আছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD