1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লার লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন। - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

কুমিল্লার লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন।

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ৩৭৮ বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদক, লাকসাম:

কুমিল্লার লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদের বদলীর আদেশ প্রত্যাহারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মানববন্ধন কর্মসূচি পালন করেছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ৫ আগস্টের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ লাকসামে যোগদানের পর অল্প সময়ের মধ্যে তিনি প্রশাসনিক কাজের মাধ্যমে জনগণের কাছে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেন। তার কর্মকান্ডে উপজেলা প্রশাসন ও পৌর প্রশাসনের বিভিন্ন দফতরে আশানুরূপ সেবা পেয়ে লাকসামের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অত্যন্ত খুশি।
কিন্তু ইউএনও’র কাছ থেকে অবৈধ সুযোগ-সুবিধা না পেয়ে জনৈক ব্যক্তিকে ব্যবহার করে সচিব পরিচয়ে প্রতারনার মাধ্যমে একটি মহল তাকে বদলী করিয়ে অসৎ উদ্দেশ্য হাসিলের চেষ্টা করছে। তাই লাকসামের জনগণ জনবান্ধব উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কাউছার হামিদের বদলির আদেশ প্রত্যাহারের দাবি জানান।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি মেজবাহ উদ্দিন সিয়াম, আব্দুল কাইয়ুম রিফাত, মিনহাজুল ইসলাম, মতিউর রহমান, সাবেক ছাত্রনেতা আবুল কাশেম, জাহিদুল ইসলামসহ নানা শ্রেণী পেশার লোকজন মানববন্ধনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহন করেন।
মানববন্ধনে বক্তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদের বদলির আদেশ প্রত্যাহার না হলে আরও কঠোর কর্মসুচি দেওয়ার ঘোষণা দেন।

 

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD