1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
আমি উপদেষ্টাতে যাইনি কারণ আমি নির্বাচন করব: ব্যারিস্টার মামুন - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

আমি উপদেষ্টাতে যাইনি কারণ আমি নির্বাচন করব: ব্যারিস্টার মামুন

  • প্রকাশিতঃ শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
  • ৮১৮ বার পঠিত

 

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া ( কুমিল্লা ) প্রতিনিধি
বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন, ‘আমি সবসময় বুড়িচং ব্রাহ্মণপাড়ার প্রতিটি মানুষের সাথে আছি। প্রতিটি মানুষ আমার হৃদয়ের সাথে আছে। সুতরাং সবার সাথেই আমার পরিচয় আছে। আমি বুড়িচং ব্রাহ্মণপাড়াতেই থাকবো। এ লক্ষ্যে আমি বুড়িচং ব্রাহ্মণপাড়ার সর্বস্তরের মানুষের জন্য কাজ করব। এজন্য আমি এবার উপদেষ্টাতে যাইনি, কারণ আমি আগামীতে নির্বাচন করব। বুড়িচং ব্রাহ্মণপাড়া হচ্ছে আমার নির্বাচনী প্রাণকেন্দ্র। এ জনপদে আমার বাবা ছিলেন, তাই আমিও এ জনপদের সাধারণ মানুষের কল্যাণে কাজ করব। ‘
শুক্রবার ( ৩ জানুয়ারি ) বিকেলে কুমিল্লা নগরীতে তাঁর কুমিল্লাস্থ বাগে হায়াত বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

ব্যারিস্টার আব্দুল্লাহ্ আল মামুন বলেন, ‘বুড়িচং ব্রাহ্মণপাড়া যদি সারা কুমিল্লার শিক্ষার প্রাণকেন্দ্র হয়, তবে আজকে বুড়িচং ব্রাহ্মণপাড়া কেন পিছিয়ে গেল ? আমি এটা খতিয়ে দেখতে পেলাম, আমাদের বিশাল সীমান্ত অঞ্চলে কতিপয় ব্যক্তি রাজনৈতিক আশ্রয় গ্রহণ করে চোরাচালান, ইয়াবা মাদকের মাধ্যমে বুড়িচং ব্রাহ্মণপাড়ার এক চতুর্থাংশ তরুণ ও যুবককে মাদকাসক্ত করে তুলেছে। যার ফলে তরুণরা শিক্ষা ব্যবস্থা থেকে দিন দিন পিছিয়ে পড়ছে। সুতরাং বিপথগামী তরুণ ও যুব সমাজকে রক্ষা করা হচ্ছে আমার প্রথম কাজ। আপনারা জানেন শিক্ষাই জাতির মেরুদন্ড। সুতরাং আমি বুড়িচং ব্রাহ্মণপাড়ার সেই অতীতের শিক্ষা ব্যবস্থাকে সেই আগের জায়গায় তুলে আনব।’

তিনি বলেন, ‘বুড়িচং ব্রাহ্মণপাড়ার রাস্তাঘাট সংস্থার করে যোগাযোগ ব্যবস্থায় গতি সঞ্চার করার প্রতি আমি গুরুত্ব দেব। রাস্তাঘাট সংস্কার কাজ যেন প্রকৃত ঠিকাদাররা পায়, কোনরকম ভুয়া ঠিকাদারের মাধ্যমে ৮০ শতাংশ টাকা বাতিল হয়ে যায় ও ২০ শতাংশ টাকা রাস্তা মেরামতে খরচ হয় এরকম ব্যবস্থাকে প্রতিরোধ করাই আমার কাজ। বুড়িচং ব্রাহ্মণপাড়ার জনপদের মানুষের জীবনমান উন্নয়নে আমি বাকি জীবন কাজ করব।

মতবিনিময় সভায় বুড়িচং ব্রাহ্মণপাড়ার বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বুড়িচং ব্রাহ্মণপাড়ায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD