1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় রাতের আঁধারে স্কুল ছাত্রীকে বাল্যবিয়ে দেওয়ার চেষ্টা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

ব্রাহ্মণপাড়ায় রাতের আঁধারে স্কুল ছাত্রীকে বাল্যবিয়ে দেওয়ার চেষ্টা

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ৩১৮ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় রাতের আঁধারে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রী (১৪) এর জোড় পূর্বক বাল্যবিয়ের আয়োজন করেন স্বজনরা। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাতেই কনের বাড়িতে গিয়ে বিয়ের সকল আয়োজন বন্ধ করে দেন।
বুধবার (১ জানুয়ারি) রাতে ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের নাইঘর নোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
পরে, অপ্রাপ্তবয়সে ওই স্কুল ছাত্রীকে বিয়ে না দেওয়ার অঙ্গীকার করে প্রশাসনের নিকট মুচলেকা দিয়ে কনের মা ও চাচার (বরের পিতা) মুক্তি মিলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বর ও কনে সম্পর্কে আপন চাচাতো ভাই বোন। কনে ব্রাহ্মণপাড়া ভগবান সরকারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিউল ইসলাম বলেন, স্কুলছাত্রীর বয়স কম হওয়ায় মা ও চাচা (বরের পিতা) জোড় পূর্বক রাতের আধারে বিয়ের আয়োজন করেন। গোপন সংবাদের ভিত্তিতে আমি স্কুলছাত্রীর বাড়িতে উপস্থিত হলে বর পালিয়ে যায়। এসময় বিয়ের সকল আয়োজন বন্ধ করে দেওয়া হয়। এছাড়া, প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত ওই মেয়েকে বিয়ে না দেওয়ার অঙ্গীকার করে ওই স্কুলছাত্রীর মা ও চাচা (বরের পিতা) মুচলেকা দেন।
ইউএনও সামিউল ইসলাম আরও বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD