1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চ্যাম্পিয়ন নাগাইশ একাদশ, ব্রাহ্মণপাড়ায় এলইডি টিভি কাপ মিনিবার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

চ্যাম্পিয়ন নাগাইশ একাদশ, ব্রাহ্মণপাড়ায় এলইডি টিভি কাপ মিনিবার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ৮৭৩ বার পঠিত

 

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া  প্রতিনিধি।।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ার দক্ষিণ শিদলাই পশ্চিমপাড়া প্রজন্ম ক্লাবের আয়োজনে এলইডি টিভি কাপ মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এতে ভবানীপুর ফুটবল একাদশকে ০-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে নাগাইশ ফুটবল একাদশ।
সেবা গোল কিপার নাগাইশ একাদশের খেলোয়াড় ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার পেয়েছে ফরহাদ রেজা।
রবিবার (২৯ ডিসেম্বর) বিকেলে শিদলাই বড় মাঠে এ এলইডি টিভি কাপ মিনি টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয়। এ খেলা উপভোগ করতে দূর দুরান্ত থেকে খেলা প্রেমীরা ছুটে আসেন। বিভিন্ন বয়সী মানুষের উপস্থিতি ছিল মাঠের চতুর্দিকে কানায় কানায়।
শিদলাই ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম আলাউলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আবু মোছা।
বক্তারা বলেন, মাদক থেকে দূরে থাকতে খেলাধুলার বিকল্প নেই। ফুটবল টুর্নামেন্টটি স্থানীয় কিশোর ও যুব সমাজের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। আগামিতে বড় পরিসরে টুর্নামেন্টের আয়োজন করে খেলাধুলার প্রতি কিশোর ও যুব সমাজের আগ্রহ বাড়াতে হবে। খেলা শেষে চ্যাম্পিয়ন নাগাইশ একাদশের টিম ম্যানেজার গাজী রুবেল বলেন, ফুটবল কোনো ব্যাক্তিগত খেলা নয়। এটি একটি টিম গেম।। আমরা এখানে টিম হিসেবে জয় লাভ করি। তবে ভবানীপুর ফুটবল একাদশ ও অনেক ভালো খেলেছেন। তিনি আরও বলেন, এ খেলা উপভোগ করতে দূর দুরান্ত থেকে খেলা প্রেমীরা ছুটে এসে খেলা উপভোগ করেছেন নাগাইশ ফুটবল একাদশের পক্ষ অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD