1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরির আঘাতে যুবককে হত্যা - Dainik Cumilla
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

কুমিল্লায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরির আঘাতে যুবককে হত্যা

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ৪৬০ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল,
ব্রাহ্মণপাড়া প্রতিনিধিঃ কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ব্যাডমিন্টন খেলার দ্বন্দ্বে ছুরিকাঘাতে শফিউল্লাহ (১৮) নামে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। ব্রাহ্মণপাড়া থানার ওসি তদন্ত টমাস বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় ব্রাহ্মণপাড়া উপজেলা সদরের দক্ষিণ ব্রাহ্মণপাড়া খানকা শরীফের পাশে এই ঘটনাটি ঘটে। এলাকাবাসী ও স্থানীয় সূত্রে জানা যায় ব্যাডমিন্টন খেলা কে কেন্দ্র করে ব্রাহ্মণপাড়া সদরে এরশাদ মিয়ার ছোট ছেলে সানাউল্লাহ সাথে একই এলাকার জহিরুল ইসলামের ছেলে হৃদয়ের সাথে কথা কাটাকাটি হয় ‌ । এক পর্যায়ে হৃদয় সানাউল্লাহকে চর থাপ্পড় মারে । এ নিয়ে সানাউল্লার বড় ভাই শফিউল্লাহ কয়েকজন লোক নিয়ে বিষয়টি জানতে গেলে হৃদয়ের নেতৃত্বে ৭/৮ জন ছেলে শফিউল্লাহকে ধারালো ছুরি দিয়ে পেটের ভেতর আঘাত করলে ঘটনাস্থলেই শফিউল্লাহ মাটিতে লুটিয়ে পড়ে ‌ঘটনাস্থল থেকে স্থানীয়রা ছফিউল্লাহকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে ‌ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক শফিউল্লাহকে মৃত ঘোষণা করে । এ ব্যাপারে মৃত শফিউল্লাহ বাবা এরশাদ মিয়া বলেন , আমার ছেলেকে পরিকল্পিতভাবে হৃদয় ওর তাঁর সহযোগীরা হত্যা করেছে । আমি তার সুষ্ঠু বিচার চাই ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন জানান, চিকিৎসাধীন অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে শফিউল্লাহ মারা যায় । জানার পর তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশের টিম এবং অভিযুক্তদের গ্রেপ্তার করতে চেষ্টা করছে পুলিশ ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD