1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
সঠিক নের্তৃত্বের হাত ধরেই এগিয়ে যাবে আগামীর বাংলাদেশ..ডাঃ সৈয়দ আব্দুল্লাহ মু. তাহের - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

সঠিক নের্তৃত্বের হাত ধরেই এগিয়ে যাবে আগামীর বাংলাদেশ..ডাঃ সৈয়দ আব্দুল্লাহ মু. তাহের

  • প্রকাশিতঃ শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ৩৫৩ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া প্রতিনিধিঃ এক সাগর রক্তের বিনিময়ে অন্যায়, অবিচার, দুর্নীতি থেকে বাচতে দেশ স্বাধীন করা হয়েছিল৷ কিন্তু আমাদের ভাগ্যের কি নির্মম পরিহাস,যারাই সুযোগ পেয়েছে তারাই নিজের দেশের সাথে বেইমানি করেছে৷ হাজার কোটি টাকা দূর্নীতি করে দেশ কে তারা কলঙ্কিত করেছ৷ ক্ষমতার অপব্যবহার করে নিজের আখের গোছাতে ব্যস্ত ছিল তারা৷ যার কারনে জনগন তাদের কে দেশ থেকে বিতাড়িত করেছে৷ যারাই রাস্ট্র ক্ষমতায় আসুক না তাদের সঠিক নেতৃত্ব দেবার ক্ষমতা থাকা চাই৷ ক্ষমতার লোভে নিজের দেশ কে যারা কলঙ্কিত করেছে তাদের বিচার এই বাংলাদেশের মাটিতেই হবে ইনশাআল্লাহ৷ শনিবার বিকালে কুমিল্লার বুড়িচং উপজেলার পূর্ণমতি দড়িয়াপাড় অবস্থিত ইউনাইটেড ট্রাস্ট কর্তৃক প্রতিষ্ঠিত ইউনাইটেড ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় নায়েবে আমির ডাঃ সৈয়দ আবদুল্লাহ মু. তাহের এসব কথাগুলো বলেন। অনুষ্ঠানে ইউনাইটেড ট্রাস্ট এর চেয়ারম্যান এডভোকেট ডক্টর মোবারক হোসাইন এর সভাপতিত্বে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন মানারাত আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় এর ভাইস চ্যালেন্সর প্রফেসর ড. আব্দুর রব। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় এর ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ সোলায়মান, স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ড. মোহাম্মদ আব্দুল সালাম, তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. হিফজুর রহমান, ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর শফিকুল আলম হেলাল, অধ্যাপক আব্দুল মতিন, আড়াইবাড়ী দরবার শরীফ এর পীর মাওলানা গোলাম খাবির সাঈদী, সাহেবাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুল হক চৌধুরী । এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক ও বুড়িচং ব্রাহ্মণপাড়া উপজেলার সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD