1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
বিজয় দিবসের র‍্যালি থেকে ফেরার পথে ট্রাকচাপায় ছাত্রদল কর্মী নিহত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

বিজয় দিবসের র‍্যালি থেকে ফেরার পথে ট্রাকচাপায় ছাত্রদল কর্মী নিহত

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ৩৪৩ বার পঠিত

 

দৈনিক কুমিল্লা।।
কুমিল্লায় বিজয় দিবসের র‍্যালি থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় এক ছাত্রদল কর্মী নিহত হয়েছেন। সোমবার (১৬ ডিসেম্বর) সকালে তার শিক্ষা প্রতিষ্ঠান সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা ডিগ্রি কলেজে বিজয় দিবসের অনুষ্ঠান শেষে ফেরার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বেলতলী বিশ্বরোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাত ১০টায় তার নিজ বাড়ি সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের চাঙ্গিনি গ্রামে জানাজা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে বিষয়টি জানিয়েছেন কুমিল্লা মহানগর ছাত্রদলের সভাপতি ফখরুল ইসলাম মিঠু। নিহত ওই ছাত্রদল নেতা কুমিল্লা সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের চাঙ্গিনি গ্রামের আবু তাহের সরদারের ছেলে ফাহাদুল ইসলাম রাফি।

তিনি চৌয়ারা ডিগ্রি কলেজের শিক্ষার্থী ও কলেজ ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে বিজয় র‌্যালিতে অংশগ্রহণ করেন রাফি। অনুষ্ঠান শেষে এক বন্ধুকে নিয়ে নিজের মোটরসাইকেলে করে আসছিলেন চাঙ্গিনী এলাকার নিজ বাড়িতে। বেলতলী বিশ্বরোড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হওয়ার সময় ড্রাম ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন।

হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। কুমিল্লা মহানগর ছাত্রদলের সভাপতি ফখরুল ইসলাম মিঠু শোক প্রকাশ করে বলেন, জানাজায় বিএনপির অনেক নেতাকর্মী এসেছেন। ছাত্রদলের জন্য নিবেদিত প্রাণ রাফির মৃত্যু মেনে নিতে কষ্ট হচ্ছে। তার মৃত্যুতে আমরা শোকাহত।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD