1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রামে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

চৌদ্দগ্রামে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত

  • প্রকাশিতঃ সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ৩১২ বার পঠিত

 

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বো আগামীর সভ্যতা’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রামে র‌্যালী ও আলোচনা সভার মাধ্যমে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালন করেছে উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটি।

সোমবার (০৯ ডিসেম্বর) চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোতাহের হোসেন জামালের সভাপতিত্বে ও চৌদ্দগ্রাম মাধ্যমিক পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল হোসেনের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মীর হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ আক্তার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামাল উদ্দিন, চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম ফরায়েজী, চৌদ্দগ্রাম এইচজে মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রূপম সেনগুপ্ত, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: বেলাল হোসাইন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মামুনুর রশিদ মজুমদার।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি এআর বাচ্চু খাঁসহ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD