1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় বিলের মধ্য থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

কুমিল্লায় বিলের মধ্য থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার

  • প্রকাশিতঃ রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ২৯২ বার পঠিত

 

দেবিদ্বার প্রতিনিধি। ৷ কুমিল্লা দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ এলাকায় বিলের মধ্যে থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
রবিবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৯ টায় লাশ দুটি উদ্ধার করা হয়।
নিহতরা হলে দেবিদ্বার জাফরগঞ্জ এলাকার মনিরুল ইসলাম ও অন্যজন হলেন খাগড়াছড়ি রামগঞ্জ এলাকার মোহন মিয়া। নিহত দুজনেই ইন্টারনেটের বিল উত্তোলনসহ সংশ্লিষ্ট বিষয়ে কাজ করতেন।

এদিকে বিলের মধ্যে দুই যুবকের মরদেহ পড়ে থাকার খবর পেয়ে দূরদূরান্ত থেকে উৎসুক জনতা ঘটনাস্থলে ভীড় করতে থাকে। খবর পেয়ে নিহতদের স্বজনরা ঘটনাস্থলে এসে কান্নায় ভেঙ্গে পড়ে।

স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। তবে কিভাবে এ ঘটনা, এটা কি হত্যাকাণ্ড নাকি অন্য কিছু তা তদন্ত ছাড়া বলা সম্ভব নয় বলে জানিয়েছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে দেবিদ্বার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ মো. শাহিন জানান, এটা হত্যাকাণ্ড নাকি অন্য কিছু তা এখন বলা সম্ভব না। তবে অনেকগুলো তথ্য উপাত্ত সংগ্রহ করা হয়েছে। মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এছাড়াও তদন্ত চলছে। তদন্তের পরে বিস্তারিত বলা যাবে।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD