1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় নিষিদ্ধ পলিথিন রাখায় দুই মুদিদোকানিকে জরিমানা - Dainik Cumilla
সোমবার, ২০ জুলাই ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

ব্রাহ্মণপাড়ায় নিষিদ্ধ পলিথিন রাখায় দুই মুদিদোকানিকে জরিমানা

  • প্রকাশিতঃ শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ৩০০ বার পঠিত

 

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নিষিদ্ধ পলিথিন রাখার অপরাধে দুই মুদিদোকানদারকে আট হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা সদর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
এতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিউল ইসলাম।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিউল ইসলাম জানান, ব্রাহ্মণপাড়া উপজেলার সদর বাজারে পরিবেশ দূষণকারী পলিথিন বিক্রয় করায় দুই মুদি ব্যবসায়ীকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ১৫ ধারায় ৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এসময় ব্যবসায়ীদের নিষিদ্ধ পলিথিন না রাখা, বিকল্প উপায়ে পণ্য বিক্রি এবং দোকানে মূল্য তালিকা রাখার নির্দেশনা দেওয়া হয়। এছাড়া জব্দকৃত পলিথিনগুলো জেলা পরিবেশ অধিদপ্তরে দেওয়ার জন্য পুলিশকে বলা হয়েছে। পরিবেশ দূষণরোধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে সহকারী উপপরিদর্শক (এএসআই) নাছির উদ্দিনের নেতৃত্বে ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটি দল উপস্থিত থেকে সহযোগিতা করেছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD