1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় কৃষক সমাবেশ অনুষ্ঠিত - Dainik Cumilla
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

ব্রাহ্মণপাড়ায় কৃষক সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ২৭৩ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি৷।
বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারা দেশের ন্যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় জাতীয়তাবাদী কৃষক দলের আয়োজনে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে৷ সোমবার বিকালে উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের টাকই কাজী বাড়ি সংলগ্ন মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়৷ সাহেবাবাদ ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি মোঃ মোতালেব হোসেন বাবুর সভাপতিত্বে উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি মোঃ মিজানুর রহমান এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা দঃ জেলা কৃষক দলের আহবায়ক মোঃ মোস্তফা জামান৷ বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা দঃ জেলা জাতীয়তাবাদী কৃষক দলের সদস্য সচিব হাজী মামুন হুদা, যুগ্মআহবায়ক হারুনর রশিদ, হোসাইন মোহাম্মদ ফারুক, হানিফ মিয়া,মিজানুর রহমান মিলন,মানিক সরদার,মোঃ দ্বীন ইসলাম মৈশান, মোঃ মিজানুর রহমান, দপ্তর সম্পাদক (ভারপ্রাপ্ত) শহিদুল ইসলাম লিটন, ব্রাহ্মণপাড়া উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের সাধারন সম্পাদক মিয়া মোঃ বদিউল আলম সম্রার্ট, সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম শিমুল, জাতীয়তাবাদী মৎসজীবি দলের সভাপতি মোঃ শফিকুল ইসলাম সরকার৷ এসময় উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের সহ সভাপতি আবুল কালাম আজাদ, প্রচার সম্পাদক মোহন মিয়াসহ জাতীয়তাবাদী দল বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷ এসময় বক্তারা বলেন গত ১৭ বছর এদেশের মানুষ এবং দেশ গড়ার কারিগর কৃষকেরা অবহেলিত ছিল৷ জাতীয়তাবাদী দল বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসলে উপজেলার সকল খাল খনন করা হবে৷ দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিকল্পনার বাস্তবায়ন করা হবে ইনশাআল্লাহ৷

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD