1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত পলাতক আসামি দুইজন গ্রেপ্তার - Dainik Cumilla
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

ব্রাহ্মণপাড়ায় সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত পলাতক আসামি দুইজন গ্রেপ্তার

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ২৮০ বার পঠিত

 

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় সাজাপ্রাপ্ত ও একাধিক মামলায় পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. ইমন (৩২) কে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া পুলিশ পৃথক আরেকটি অভিযানে মো. ইয়াসিন মিয়া ওরফে দানিশ (২৬) নামের আরও এক একাধিক মাদক মামলায় পরোয়ানাভুক্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করছেন। গতকাল সোমবার সকালে উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের ছাতিয়ানী ও শশীদল ইউনিয়নের শশীদল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া মো. ইমন উপজেলার দুলালপুর ইউনিয়নের গোপালনগর গ্রামের জানু মিয়ার ছেলে ও মো. ইয়াসিন মিয়া শশীদল ইউনিয়নের শশীদল (মধ্যপাড়া পাঁচ পীর মাজার সংলগ্ন) গ্রামের মো. ইউসুফের ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসব অভিযান পরিচালনা করে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ। এতে পৃথকভাবে নেতৃত্ব দেন উপপরিদর্শক (এসআই) শান্তনু দেবনাথ, আবুল হাচানাত ও আনিসুর রহমান।
পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া মো. ইমন ব্রাহ্মণপাড়া থানার একটি ডাকাতি ও অস্ত্র মামলায় ১৫ বছরের সশ্রম কারাদণ্ড ও দুই লাখ টাকা অর্থদণ্ড প্রাপ্ত পলাতক আসামি। এছাড়া সে ব্রাহ্মণপাড়াসহ বিভিন্ন থানার আরও ৬ টি অস্ত্র ও ডাকাতি মামলায় পরোয়ানাভুক্ত পলাতক আসামি।
মো. ইয়াসিন মিয়া ওরফে দানিশ ব্রাহ্মণপাড়া থানার দুইটি মাদক মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, গ্রেপ্তার হওয়া সাজা ও পরোয়ানাভুক্ত পলাতক আসামিদের সোমবার (২ ডিসেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD