1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় নতুন ইউএনও সামিউল ইসলামের যোগদান - Dainik Cumilla
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

ব্রাহ্মণপাড়ায় নতুন ইউএনও সামিউল ইসলামের যোগদান

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ৩৬৮ বার পঠিত

 

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিউল ইসলাম যোগদান করেছেন। গত বৃহস্পতিবার বিকেলে বিদায়ী ইউএনও আজহারুল ইসলামের কাছ থেকে তিনি দায়িত্ব বুঝে নেন।
৩৬ তম বিএসএস কর্মকর্তা সামিউল ইসলাম সর্বশেষ সিনিয়র সহকারী কমিশনার হিসেবে যশোর জেলা প্রশাসনে দায়িত্ব পালন করেছেন। তাঁকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে পদায়নের লক্ষে গত ২৫ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ে সংযুক্ত করা হয়। সেখান থেকে তাঁকে ব্রাহ্মণপাড়া উপজেলায় ইউএনও’র দায়িত্ব দেওয়া হয়। এছাড়া ব্রাহ্মণপাড়ার ইউএনও স ম আজহারুল ইসলামকে একই পদে ফেনীর দাগনভূইয়া উপজেলায় বদলি করা হয়।
জানা গেছে, সামিউল ইসলাম সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দুদলী গ্রামের মো. আজহার আলীর ছেলে। তিনি ৩৬ তম বিসিএস প্রশাসন ক্যাডারে মেধা তালিকায় ১৬ তম (৩০০ জনের মধ্যে) হন।
প্রথমে যোগদান করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে। সেখান থেকে পোস্টিং হয় চাঁদপুর জেলা প্রশাসনে। চাঁদপুরে ২ বছর ৮ মাস সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন। সেখান থেকে সামিউল ইসলাম বুড়িচং উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও মাগুরা এবং যশোর জেলা প্রশাসনে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।নতুন কর্মস্থলে যোগদান প্রসঙ্গে সামিউল ইসলাম বলেন, সবাই একসঙ্গে কাজ করব। এই জন্য সবার সহযোগিতা চাই। এসময় তিনি ব্রাহ্মণপাড়া উপজেলাবাসীর কাছে দোয়া কামনা করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD