1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম :  শাহ আলম খোকন - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম :  শাহ আলম খোকন

  • প্রকাশিতঃ রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ২৯৮ বার পঠিত

 

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে জঙ্গলপুর যুব সমাজের উদ্যোগে নাইট টিভি কাপ শর্ট ক্রিকেট টুর্ণামেন্ট-২০২৪ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (০১ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার কনকাপৈত ইউনিয়নের জঙ্গলপুর ক্রিকেট মাঠে এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষানুরাগী ও সমাজসেবক মো. শাহ আলম খোকন।

প্রধান অতিথির বক্তব্যে মো. শাহ আলম খোকন বলেন, তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। সুস্থ দেহ ও সতেজ মন ধরে রাখতে খেলাধুলা ও শারীরিক পরিশ্রমের কোনো কোনো বিকল্প নেই। বর্তমান যুব সমাজকে মাদকের করাল গ্রাস ও মোবাইল আসক্তি থেকে ফিরিয়ে আনতে সুস্থ সাংস্কৃতিক চর্চা ও খেলাধুলার প্রয়োজনীয়তা বেশ গুরুত্বপূর্ণ। এ সময় তিনি এমন একটি সুন্দর আয়োজনের জন্য জঙ্গলপুর যুব সমাজকে আন্তরিক ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও কনকাপৈতবাসীর সুখে-দুঃখের সারথী হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

বিশিষ্ট সমাজসেবক মো. আবু তাহের ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট সমাজসেবক মো. জামাল হোসেন লিটন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. আমজাদ হোসেন হেলাল, বিশিষ্ট সমাজসেবক মো. নজরুল ইসলাম ভূঁইয়া, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মো. জাহাঙ্গীর হোসেন কেনেডি, আব্দুল গফুর ভূঁইয়া, মো. মোশারফ হোসেন ভূঁইয়া। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়ামোদী যুবকসমাজের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন দেবিপুর নেপোলী ক্লাব একাদশ ও চিওড়া ইউনিয়ন সিরিয়াস গ্রুপ একাদশ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD