1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রামে ফুলকলি কালচারাল সেন্টারের উদ্যোগে ‘র সু ন’ জন্মজয়ন্তী উদযাপন - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

চৌদ্দগ্রামে ফুলকলি কালচারাল সেন্টারের উদ্যোগে ‘র সু ন’ জন্মজয়ন্তী উদযাপন

  • প্রকাশিতঃ রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ২৯৮ বার পঠিত

 

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

নোবেল বিজয়ী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, বাংলা সাহিত্যের অনন্য কবি সুকান্ত ভট্টাচার্য্য ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর শুভ জন্মজয়ন্তী উপলক্ষে চৌদ্দগ্রাম উপজেলা ফুলকলি কালচালার সেন্টার ও সঙ্গীত একাডেমীর উদ্যোগে শুদ্ধ জাতীয় ও রণ সংগীত প্রতিযোগিতা সহ সাংস্কৃতিক অনুষ্ঠান, মাদক-সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিং, বাল্য বিবাহ ও কিশোর গ্যাং বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০১ ডিসেম্বর) বিকেলে চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর চৌদ্দগ্রাম ক্যাম্পের উপ-অধিনায়ক লে: ইশান। প্রধান বক্তা ছিলেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ এ.টি.এম আক্তার উজ-জামান।

সিএফসিসি’র প্রতিষ্ঠাতা পরিচালক সাংবাদিক মো: ইউছুফ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে সভায় বিশেষ অতিথি ছিলেন দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র সাব-এডিটর সাংবাদিক মো. মছিহ্ রানা, চৌদ্দগ্রাম উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাহিদুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ডায়নামিক সিএন্ডএফ এর চেয়ারম্যান জসিম উদ্দিন ভূঁইয়া, প্রমিনেন্ট লিভিং লিমিটেডের চেয়ারম্যান ইসমাইল হোসেন চৌধুরী।

সাংবাদিক অব্দুর রব লাভলুর পরিচালনায় এ সময় আরও বক্তব্য রাখেন মুন্সীরহাট ডিগ্রি কলেজের সহযোগী অধ্যাপক মফিজুর রহমান, চৌদ্দগ্রাম মডেল কলেজের অধ্যক্ষ টিপু সুলতান, রেনেসাঁ একাডেমীর চেয়ারম্যান নুরুল আমিন, মুন্সীরহাট তাহেরা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন, হিংগুলা হাছানিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী হোসেন মুজমদার। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক বাংলাদেশ প্রতিদিনের কুমিল্লা জেলা প্রতিনিধি মো. মহিউদ্দিন মোল্লা, সাংবাদিক আবু বকর সুজন, আবদুল মান্নান, মুহা. ফখরুদ্দীন ইমন, মো: হোসাইন মামুন, কাজী সেলিম, আনিছুর রহমান, আব্দুর রউফ, মো: মাছুম প্রমুখ। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন পর্যায়ের ১৫টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। এতে শুদ্ধ জাতীয় সংগীত, রণ সংগীত, কবিতা আবৃতি ও নৃত্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কোমলমতি শিক্ষার্থীরা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD