1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় সাংবাদিকদের সাথে ইউএনও'র মতবিনিময় - Dainik Cumilla
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

ব্রাহ্মণপাড়ায় সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ৩১১ বার পঠিত

 

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় স্থানীয় ও জাতীয় পত্রিকায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স ম আজহারুল ইসলাম। গতকাল বুধবার বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এর আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা। এছাড়া সাংবাদিকদের মধ্যে ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ব্রাহ্মণপাড়া বুড়িচং সংবাদের সম্পাদক সৈয়দ আহাম্মদ লাভলু, প্রেসক্লাবের সহসভাপতি সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক মো. ফারুক আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ, মো. আনোয়ারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক গাজী মো. রুবেল, সহ সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম ভূইয়া, দপ্তর সম্পাদক মো. সজিব ভূইয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আতাউর রহমান, অর্থ বিষয়ক সম্পাদক রেজাউল হক শাকিল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. ইউনুছ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. ঈমাম হোসেন, নির্বাহী সদস্য মো. বাছির উদ্দিন ও সোহেল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।
সভায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে ব্রাহ্মণপাড়ায় স ম আজহারুল ইসলামের ১৪ মাসের কর্মকাল, অর্জন, উন্নয়ন ও বিভিন্ন উদ্যোগ তোলে ধরে বিভিন্ন আলোচনা করা হয়।

ক্যাপশনঃ- ব্রাহ্মণপাড়ায় স্থানীয় ও জাতীয় পত্রিকায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স ম আজহারুল ইসলাম।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD