1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ইসকনের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে হাসনাতের এলাকায় বিক্ষোভ মিছিল - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

ইসকনের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে হাসনাতের এলাকায় বিক্ষোভ মিছিল

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ৪৫৭ বার পঠিত

 

মো: ওমর ফারুক মুন্সী :

ইসকনের সকল কার্যক্রম নিষিদ্ধ, আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচার দাবিসহ চট্টগ্রামের লোহাগড়ায় ও ঢাকার যাত্রবাড়ি এলাকায় দুই দফায় ট্রাক চাপায় হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমকে হত্যাচেষ্টার প্রতিবাদে হাতনাতের নিজ এলাকা কুমিল্লার দেবিদ্বারে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে বিক্ষোভ মিছিলটি উপজেলা গেইট সংলগ্ন থেকে শুরু হয়ে সদর এলাকার গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে নিউমার্কেট চত্ত¡রে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশ থেকে বক্তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে আইনজীবী সাইফুল ইসলাম আলীফের হত্যাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার এবং বাংলাদেশে ইসকনকে নিষিদ্ধ ঘোষণার জোর দাবি জানানো হয়েছে। এছাড়াও সমাবেশে চট্টগ্রামের লোহাগড়া ও ঢাকার যাত্রবাড়ি এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহŸায়ক হাসনাত আবদুল্লাহ ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলমের গাড়ি বহরে ট্রাক চাপায় হত্যাচেষ্টা কারীদের শনাক্ত করে দ্রæত বিচারের দাবিও জানানো হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তারা আরও বলেন, ইসকনের উগ্র সন্ত্রাসীরা মঙ্গলবার আদালত চত্ত¡রে সাইফুল ইসলাম আলিফকে হত্যা করাছে, তারা মসজিদেও হামলা করেছে। ইসকন একটি জঙ্গি সংগঠন, ইসকন একটি ভারতীয় সংগঠন, ইসকন আওয়ামী লীগের সংগঠন, এরকম সংগঠনকে আমরা বাংলার মাটিতে থাকতে দেব না। ইসকনকে নিষিদ্ধ করে যারা সাইফুল ইসলাম আলীফের হত্যার সঙ্গে জড়িত তাদের সবাইকে শাস্তির আওতায় আনতে হবে। অন্যথায় ছাত্রসমাজ আরো একটি যুদ্ধ সংগঠিত করতে প্রস্তুত রয়েছে বলে ঘোষণা দেন। তারা আরো বলেন, আমরা প্রস্তুত আছি, আপনারাও প্রস্তুত থাকুন, যেকোনো সময় যুদ্ধের ডাক আসতে পারে। আপনাদের সঙ্গে নিয়ে প্রয়োজনে ছাত্র সমাজ আবার যুদ্ধ ঘোষণা করবে।
সমাবেশে বক্তব্য রাখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারী বিশ^বিদ্যালয়ের সম্বনয়ক রাকিবুল ইসলাম হৃদয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা জেলা কুমিটির যুগ্ম আহবায়ক কাজী নাছির, সদস্য মুহতাদির জারিফ সিক্ত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা প্রতিনিধি মোহাম্মদ সিয়াম ইসলাম, সাজেদুল রাশেদ রাফসান, নাজমুল হাসান নাহিদ, সরকার সাকিব, সফিউল্লাহ, মোহাম্মদ নাজমুল হাসান, জহিরুল ইসলাম প্রমুখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD