1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় আদালতের নির্দেশে প্রকৃত মালিককে জায়গা বুঝিয়ে দিলেন ম্যাজিস্ট্রেট - Dainik Cumilla
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

ব্রাহ্মণপাড়ায় আদালতের নির্দেশে প্রকৃত মালিককে জায়গা বুঝিয়ে দিলেন ম্যাজিস্ট্রেট

  • প্রকাশিতঃ বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ৪৯২ বার পঠিত

 

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় আদালতের নির্দেশে প্রায় ৫৩ শতক জায়গা ঢোল-শোহরত বাজিয়ে প্রকৃত মালিকদের বুঝিয়ে দিয়েছেন ম্যাজিস্ট্রেট। বুধবার (২০ নভেম্বর) বিকেলে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই ইউনিয়নের পোমকাড়া গ্রামে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

সরেজমিন ঘুরে দেখা যায়, পোমকাড়া বেপারী বাড়িরতে দুদমালা গংদের দখলে থাকা ১৭ শতক বাড়ির জায়গা নির্মাণাধীন বসতঘর, গাছপালা ও আসবাবপত্র উচ্ছেদ এবং দখলমুক্ত করা হয়েছে। এছাড়া অন্যদিকে আরও ৩৬ শতক নাল জমি ও কবরস্থান দখলমুক্ত করা হয়। এসময় এসব জায়গায় লাল নিশান বসানো হয়।
পরে একজন ঢুলি ঢোল-শোহরত বাজিয়ে লাল নিশানা দেয়া পুরো জায়গা ঘুরে বেড়ান। পরে তিনিই জায়গার দখল বুঝিয়ে দিতে প্রকৃত মালিকদের (ইলিয়াস হোসেন গং) নাম ঘোষণা করেন।
ব্রাহ্মণপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা বলেন, কুমিল্লা জেলা আদালতে বেদখলি জায়গা বুঝে পেতে ইলিয়াস গংরা মামলা করেন।
ওই মামলার রায়ের পরিপ্রেক্ষিতে বুধবার আদালতের নির্দেশে প্রকৃত মালিকদের কাছে জায়গা বুঝিয়ে দেয়া হয়। আদালতের নির্দেশ থাকায় দখলদারগন বসতঘরসহ অস্থাবর সম্পদগুলো সরিয়ে নিতে বাধ্য হন।
অন্যদিকে ৫৩ শতক এ জায়গা দখল করে রাখা একটি পরিবার দাবি করে, রেকর্ড ও দলিলমূলে তারাও এ জায়গার মালিক।
এদিকে ঢোল-শোহরত বাজিয়ে জায়গা বুঝিয়ে দেয়ার এমন ব্যতিক্রমী ঘটনা দেখতে এলাকার উৎসুক জনতা ভিড় জমান।
এছাড়া আদালত প্রতিনিধি ক্ষমতাপ্রাপ্ত নাজির আতাউল্লাহ, আদালত কমিশনার মো. ইকবাল হোসেন, এডভোকেট শ্রী সীমান্ত বিশ্বাস ও উপপরিদর্শক এসআই শিশির ঘোষের নেতৃত্বে ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটি দল এ উচ্ছেদ অভিযানে উপস্থিত থেকে সহযোগিতা করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD