1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ব্রাহ্মণপাড়ার যুবক নিহত - Dainik Cumilla
সোমবার, ২০ জুলাই ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ব্রাহ্মণপাড়ার যুবক নিহত

  • প্রকাশিতঃ সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ৩৫১ বার পঠিত

 

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।

সৌদি আরবের রাজধানী রিয়াদে সড়ক দুর্ঘটনায় মো. হৃদয় ইসলাম (২৬) নামের বাংলাদেশি এক যুবক নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। রবিবার(১৭ নভেম্বর) সৌদি আরব সময় রাত ৯ টার দিকে ওই দেশের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়।
নিহত হৃদয় ইসলাম কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর ইউনিয়নের দুলালপুর গ্রামের মজিবুর রহমানের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, হৃদয় ইসলাম সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি রেস্টুরেন্টের ফুড ডেলিভারি ম্যান হিসেবে কাজ করতেন। গত ৮ নভেম্বর (শনিবার) সৌদি আরব সময় বিকাল ৪টার দিকে মোটরসাইকেলে করে কাস্টমারকে ফুড ডেলিভারি দিতে যাওয়ার সময় পেছন থেকে আসা দ্রুতগামী একটি লরি তাকে চাপা দেয়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয় পুলিশ তাকে উদ্ধার করে কিং খালিদ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় রাত ১২টার দিকে তার মৃত্যু হয়। পরে রিয়াদ থেকে সহকর্মীরা হৃদয় ইসলামের বাড়িতে কল দিয়ে তাঁর মৃত্যুর খবর জানান।
হৃদয় ইসলামের বাবা মজিবুর রহমান আবু’র সঙ্গে কথা বলে জানা যায়, পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনতে ৮ মাস আগে ৬-৭ লাখ টাকা ঋণ করে হৃদয় ইসলামকে সৌদি আরবে পাঠানো হয়েছিল। সেখানে গিয়ে হৃদয় প্রায় পাঁচ মাসের মতো কোনো কাজ পায়নি। তিন মাস আগে রিয়াদের একটি রেস্টুরেন্টে ফুড ডেলিভারি ম্যানের চাকরি নেয়। সেটা আর বেশি দিন করতে পারেনি। ফুড ডেলিভারি দিতে গিয়ে লরি চাপায় মারা গেছে।
মজিবুর রহমান আবু আরও জানান, দ্রুততম সময়ে সরকারি খরচে যেন ছেলের লাশটি গ্রামের বাড়িতে পৌঁছে দেওয়া হয় সে জন্য দুই দেশের সরকারের কাছে দাবি জানাই।
দুলালপুর ইউনিয়ন চেয়ারম্যান আনিসুর রহমান রিপন ভূইয়া বলেন, সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত হৃদয় ইসলামের লাশ দেশে আনার বিষয়ে তার পরিবারকে সহযোগিতা করা হবে। তার লাশটি যেন সরকারি খরচে পরিবারের কাছে পৌঁছে সে বিষয়ে ইউনিয়ন পরিষদ কাজ করবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD