1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় হাতি দিয়ে চাঁদাবাজির অভিযোগে আটক-৩ - Dainik Cumilla
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

ব্রাহ্মণপাড়ায় হাতি দিয়ে চাঁদাবাজির অভিযোগে আটক-৩

  • প্রকাশিতঃ রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ২৮২ বার পঠিত

 

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সদরে হাতি দিয়ে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের কাছ থেকে চাঁদাবাজির সময় দুটি হাতিসহ তিন জনকে আটক করে স্থানীয় লোকজন। এসময় হাতি দুটি উদ্ধার করে দেওয়া হয়েছে। হাতির সাথে থাকা তিনজনকে পুলিশের কাছে হস্তান্তর করেছে এলাকাবাসী।
কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানার এসআই কমল সরকার জানান, আটক তিনজনের কাছ থেকে মুচলেকা রেখে তাদের নিজ এলাকায় ফিরে যাওয়ার জন্য বলা হয়েছে। কারণ ব্রাহ্মণপাড়ায় বন বিভাগের কাছে হাতি রাখার মতো কোনো পরিবেশ নেই। তাই তাদের হাতি দুটি নিয়ে নিজ বাড়ি ফিরে যাওয়ার জন্য বলা হয়েছে।
জানা গেছে, হাতি ব্যবহার করে বৃহস্পতিবার বিকেলে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন জায়গায় চাঁদা তোলার অভিযোগ উঠে আসছিল দীর্ঘদিন ধরেই। ভিন্ন শহর থেকে হাতে নিয়ে এসে ব্রাহ্মণপাড়া সদর বাজারসহ বিভিন্ন এলাকায় ঘুরে এই চাঁদাবাজিতে অনেকেই বিরক্ত এবং অতিষ্ঠ ছিল। কয়েকবার চেষ্টা করেও এই হাতি ও মাহুতকে ধরা যায়নি। অবশেষে বৃহস্পতিবার(১৪ নভেম্বর) বিকেলে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার জামতলী এলাকা থেকে সাংবাদিক ও এলাকাবাসীর সহযোগিতায় দুটি হাতি ও তিন জন মাহুতকে আটক করে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD