1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় জামিয়া ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে স্বেচ্ছাশ্রমে বন্যা পরবর্তী রাস্তা মেরামত - Dainik Cumilla
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

ব্রাহ্মণপাড়ায় জামিয়া ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে স্বেচ্ছাশ্রমে বন্যা পরবর্তী রাস্তা মেরামত

  • প্রকাশিতঃ রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ২৪৮ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সদরের স্বনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান “জামিয়া ইসলামিয়া মাদ্রাসা”র স্বেচ্ছাশ্রমে বন্যা পরবর্তী রাস্তা মেরামতের কাজ শুরু করেছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার সকালে জামিয়া ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে টিএন্ডটি রাস্তার কল্পবাস-ডগ্রাপাড়া সড়কে ইটের শুড়কি ও মাটি দিয়ে রাস্তা মেরামত করা হয়েছে। এতে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের সদস্যদের নিজস্ব শ্রমে এই রাস্তা মেরামত করা হয়েছে। রাস্তা মেরামত কাজের শুভ উদ্বোধন করেন জামিয়া ইসলামিয়া মাদ্রাসার সুপার মাওলানা মোঃ রেজাউল করিম। এসময় মহালক্ষীপাড়া সিনিয়র মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা মিজানুর রহমান আতিকী, বেজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক খন্দকার মোঃ শাহজালাল, জামিয়া ইসলামিয়া মাদ্রাসার সহ-সুপার মাঈনুদ্দিন সাঈদ, মাদ্রাসার শিক্ষক যথাক্রমে রফিকুল ইসলাম শাহীন, মাওলানা ওবায়দুল হক, মাওলানা মোঃ বাছির, ওমর সানিসহ শিক্ষক-শিক্ষার্থী ও শ্রমিককল্যাণ ফেডারেশনের সদস্যরা রাস্তা মেরামতের কাজে অংশগ্রহন করেন। এ বিষয়ে জামিয়া ইসলামিয়া মাদ্রাসার সুপার মাওলানা মোঃ রেজাউল করিম বলেন, বন্যায় ব্রাহ্মণপাড়া গ্রামীন রাস্তাগুলোর ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে। অনেক রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। আজকে থেকে জামিয়া ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে টিএন্ডটি সড়কের রাস্তা মেরামতের মধ্য দিয়ে রাস্তা সংস্কারের কাজ শুরু হয়েছে। পরবর্তীতে আরো ক্ষতিগ্রস্থ রাস্তাগুলো মেরামত করা হবে। তাদের এই মহৎ উদ্যোগে খুশি এলাকাবাসী।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD