1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় নানা অনিয়মের অভিযোগে চার দোকানীকে জরিমানা - Dainik Cumilla
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

ব্রাহ্মণপাড়ায় নানা অনিয়মের অভিযোগে চার দোকানীকে জরিমানা

  • প্রকাশিতঃ সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ৩৬৭ বার পঠিত

 

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নানা অনিয়মের অভিযোগে তিনটি মুদি ও একটি কনফেকশনারি দোকান মালিককে বিভিন্ন অংকে ২৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার দুপুরে উপজেলার চান্দলা বাজারে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
এতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা। এছাড়া জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের কর্মকর্তা ও ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটি দল এ অভিযানে সহযোগিতা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার চান্দলা বাজারের তিনটি মুদি ও একটি কনফেকশনারি দোকানে দ্রব্যের মূল্য তালিকা না রাখাসহ নানা অনিয়মের অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭, ৩৮, ৪০, ৫১ ধারা লঙ্ঘন করায় বিভিন্ন অংকে ২৬ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা বলেন, দ্রব্যমূল্যের উর্ধগতি নিয়ন্ত্রণ ও নানা অনিয়মের অভিযোগে অভিযান অব্যাহত আছে এবং তা উপজেলার প্রতিটি হাট বাজারে পরিচালনা করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD