1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
বাবার সিএনজিতে করে মাদ্রাসায় যাওয়ার সময় লাশ হলো ২ সন্তান - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

বাবার সিএনজিতে করে মাদ্রাসায় যাওয়ার সময় লাশ হলো ২ সন্তান

  • প্রকাশিতঃ শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ৩৭২ বার পঠিত

দেবিদ্বার প্রতিনিধি।।

কুমিল্লার দেবিদ্বারে বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে বৃহস্পতিবার (৭নভেম্বর) রাত ৮ টায় দুই শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের ছগুরা এলাকার কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

সংঘর্ষে নিহত দুই শিশুর মধ্যে একজনের নাম জুনায়েদ (১২) অপরজনের নাম ফাহিমা আক্তার (৯)। নিহতরা ওই ইউনিয়নের হোসেনপুর গ্রামের জাহাঙ্গীর আলমের সন্তান। তারা দু’জনেই ছগুরা এবতেদায়ি মাদ্রাসায় পড়তো।

নিহত হওয়ার বিষটি নিশ্চিত করেছেন হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিওনের এসপি খাইরুল আলম।
পুলিশ এবং স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাতে জাহাঙ্গীর আলম সিএনজিচালিত অটোরিকশায় করে তার দুই সন্তানকে নিয়ে ছগুরা আবাসিক মাদ্রাসায় পৌঁছে দিতে যাচ্ছিলেন। মাদ্রাসার অদূরেই কুমিল্লাগামী সুগন্ধা পরিবহনের বাসের সঙ্গে তাদের বহন করা সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শিশু শিক্ষার্থী জুনায়েদ এবং ফাহিমা নিহত হয়। এ সময় নিহতদের বাবাসহ আরও তিনজন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। এ সময় উত্তেজিত জনতা বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করে।

হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিওনের এসপি খাইরুল আলম বলেন, সুগন্ধা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুই মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে। হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত যানবাহন দুটিকে উদ্ধার করে। তবে চালক পালিয়ে যাওয়ার কারণে তাকে আটক করা সম্ভব হয়নি।।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD