1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় সাত কর্মকর্তার বিদায় ও বরণ - Dainik Cumilla
সোমবার, ২০ জুলাই ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

ব্রাহ্মণপাড়ায় সাত কর্মকর্তার বিদায় ও বরণ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ২৭৪ বার পঠিত

 

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নতুন যোগদানকৃত কর্মকর্তাদের বরণ ও বদলি হয়ে কর্মকর্তাদের বিদায় সংবর্ধনা দেওয়া দেওয়া হয়েছে। গত বুধবার রাতে উপজেলা অফিসাস ক্লাবের উদ্যোগে উপজেলা পরিষদ ডাক বাঙলোতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলার সাত দপ্তরের বিদায় ও যোগদানকৃত কর্মকর্তাদের সম্মাননা ক্রেস্ট প্রদান ও ফুলেল শুভেচ্ছার মধ্যদিয়ে অফিসার্স ক্লাবের পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে বিদায় জানানো হয় ও নতুনদের বরণ করা হয়।
জানা গেছে, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. ফারুক আহমেদ, মৎস্য কর্মকর্তা জয় বনিক ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. সোহেল রানা ব্রাহ্মণপাড়া উপজেলা থেকে অন্য জেলা ও উপজেলায় বদলি হয়েছেন। এছাড়া ব্রাহ্মণপাড়া উপজেলায় নতুন কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কামাল উদ্দিন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুর রাজ্জাক ও ইউআরসি ইন্সট্রাক্টর মো. শহীদুল ইসলাম শেখ।
বিদায় ও বরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা অফিসার্স ক্লাবের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স ম আজহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা। সঞ্চালনা করেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. মঈন ‍উদ্দিন হাসান।
এছাড়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুদ রানা, প্রকৌশলী মো. আবদুর রহিম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ডা. মো. তোফায়েল আহমেদ ভূইয়া, ডা. শঙখজিৎ সমাজপতি, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দা হালিমা পারভীন, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. জাহিদ হাসান, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যাবস্থাপক মো. হালিম, তথ্য সেবা কর্মকর্তা রিফাত আরা জান্নাত প্রমূখসহ উপজেলা অফিসার্স ক্লাবের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD