1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রামে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিশু নিহত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

চৌদ্দগ্রামে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিশু নিহত

  • প্রকাশিতঃ বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ২৮৪ বার পঠিত

 

ফখরুদ্দিন ইমন, চৌদ্দগ্রাম : কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা পারাপারের সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোহন (১২) এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার (৬ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা- চট্রগ্রাম মহাসড়কের পদুয়া রাস্তার মাথায়। নিহত শিশু মোহন উপজেলার আলকরা ইউনিয়নের সোনাইছা গ্রামের শাহ আলমের ছেলে এবং আলকরা সিরাজুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র। বুধবার সন্ধ্যায় তথ্যটি নিশ্চিত করেন মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জসীম উদ্দীন।

আলকরা ইউপি সদস্য মো: কামাল হোসেন ও নিহতের চাচা ইব্রাহিম মিয়া জানান, শিশু মোহন বুধবার সন্ধ্যায় তার বাবা শাহ আলমের সাথে পদুয়া রাস্তার মাথায় কেনাকাটা করার জন্য আসছিলো।কিছুক্ষণ পর শিশু মোহন তার বাবাকে না দেখে রাস্তা পার হয়ে বাড়ি ফিরছিলো। এ সময় অজ্ঞাতনামা একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জসিম উদ্দীন জানান, সংবাদ পেয়ে হাইওয়ে থানার টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। পরে আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের নিকট লাশ হস্তান্তর করা হয়। ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। তবে, ট্রাক চালক ও হেলপার পালিয়ে গেছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD