1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত শিশুর পরিবারকে জরুরী আর্থিক সহায়তা বিতরণ - Dainik Cumilla
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

ব্রাহ্মণপাড়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত শিশুর পরিবারকে জরুরী আর্থিক সহায়তা বিতরণ

  • প্রকাশিতঃ বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ৩১৯ বার পঠিত

 

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত শিশুর পরিবারকে জরুরী আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে। চাইল্ড সেনসিটিভ সোস্যাল প্রটেকশন ইন বাংলাদেশ (সিএসপিবি) প্রকল্প ফেইজ-২ এর আওতায় বুধবার (৬ নভেম্বর) বিকেলে উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে ও ইউনিসেফ এর সহযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থীর এক হাজার করে একলক্ষ টাকা বিতরণ করা হয়।
উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স ম আজহারুল ইসলাম। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. কবির আহমেদ।
এছাড়া অনুষ্ঠানে উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মো. হালিম, প্রফেসর সেকান্দর আলী ভূইয়া বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সহকারী শিক্ষক কাজী সফিনাজ সহ সুবিধাভোগী শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

ক্যাপশনঃ- ব্রাহ্মণপাড়ায় সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে ও ইউনিসেফ এর সহযোগিতায় আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত শিশুর পরিবারকে একলক্ষ টাকা জরুরী আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD