1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রামে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামী আটক - Dainik Cumilla
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

চৌদ্দগ্রামে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামী আটক

  • প্রকাশিতঃ রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ২৬১ বার পঠিত

 

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মো: হাছানুল কাইয়ুম নামে চেক প্রতারণা মামলায় এক বছরের দন্ডপ্রাপ্ত এক আসামীকে আটক করেছে। আটককৃত হাছানুল কাইয়ুম উপজেলার বাতিসা ইউনিয়নের পাড়াগ্রামের মো: আব্দুর রশিদের ছেলে। রবিবার (০৩ নভেম্বর) বিকালে বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.টি.এম আক্তার উজ জামান।

থানা সূত্রে জানা গেছে, আটককৃত হাছানুল কাইয়ুম এর বিরুদ্ধে চট্টগ্রামের আদালতের একটি চেক প্রতারণার মামলায় ১ বছরের সাজা পরোয়ানা সহ গ্রেফতারি পরোয়ানা রয়েছে। সাজা ও গ্রেফতারি পরোয়ানা তামিলের অংশ হিসেবে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.টি.এম আক্তার উজ জামান এর নির্দেশে থানার উপ-পরিদর্শক সুজন কুমার চক্রবর্তী, মো: আব্দুল মতিন, মোহাম্মদ বশির আহমেদ সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার দিবাগত রাত অনুমান সাড়ে দশটায় উপজেলার বাতিসা ইউনিয়নের পাড়াগ্রামে আসামীর বসত বাড়িতে অভিযান চালিয়ে মো: হাছানুল কাইয়ুমকে গ্রেফতার করতে সক্ষম হয়। রবিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক সুজন কুমার চক্রবর্তী বলেন, ‘সাজা ও গ্রেফতারি পরোয়ানা তামিলের অংশ হিসেবে বিশেষ অভিযান পরিচালনা করে বাতিসা ইউনিয়নের পাড়াগ্রাম থেকে ১ বছরের সাজা পরোয়ানাভুক্ত আসামী হাছানকে আটক করা হয়েছে। রবিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।’

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD