1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
বুড়িচংয়ে জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সনদপত্র ও ঋণের চেক বিতরণ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

বুড়িচংয়ে জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সনদপত্র ও ঋণের চেক বিতরণ

  • প্রকাশিতঃ শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ২৭১ বার পঠিত

 

গাজী জাহাঙ্গীর আলম জাবির, বুড়িচং, কুমিল্লা।।

জাতীয় যুব দিবস উপলক্ষে কুমিল্লার বুড়িচং উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে আলোচনা সভা, প্রশিক্ষণ প্রাপ্তদের মাঝে সনদপত্র , ঋণের চেক বিতরণ করা হয়েছে।

০১ নভেম্বর শুক্রবার সকালে বুড়িচং উপজেলা নিবার্হী কর্মকর্তার সম্মেলন কক্ষে আলোচনা সভা, সনদপত্র ও ঋণের চেক বিতরণ অনুষ্ঠিত হয়।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাহেদুল আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার।

এসময় বক্তব্য রাখেন, পল্লী উন্নয়ন অফিসার মো. রাছেল সারোয়ার, ইউ আর সি মোস্তফা কামাল, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, আলোকিত যুব উন্নয়ন সংস্থার সভাপতি, সাংবাদিক গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির, ওয়াইকস যুব সংগঠনের পক্ষে মহিলা বিষয়ক সম্পাদিকা লিজা আক্তার।
উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী যুব উন্নয়ন অফিসার কাজী মো. মুজিবুর রহমান, সহকারী যুব উন্নয়ন অফিসার মো. মাহবুবুল আলম, ক্যাশিয়ার মো. তোফাজ্জল হোসেন, আলোকিত যুব উন্নয়ন সংস্থার মহিলা বিষয়ক সম্পাদিকা মোসা: সেলিনা আক্তারসহ বিভিন্ন দপ্তর ও যুব সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে উপস্থিত সকলকে দেশ গঠনে যুবদের শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি সাহিদা আক্তার, শপথ শেষে গবাদি পশুর উপর ট্রেনিং প্রাপ্ত ৩০ জন প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র এবং ৬ জনকে ৩ লাখ ৮০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD