1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দেবিদ্বারে বাগানের শতাধিক গাছের চারা কেটে ফেলে দুবৃর্ত্তরা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

দেবিদ্বারে বাগানের শতাধিক গাছের চারা কেটে ফেলে দুবৃর্ত্তরা

  • প্রকাশিতঃ বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ২৯৭ বার পঠিত

মো: ওমর ফারুক মুন্সী :
কুমিল্লার দেবিদ্বারে রাতের আঁধারে দুই বাগানের বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। সোমবার রাতে উপজেলারা রাজামেহার ইউনিয়নের গাংটিয়ারা গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী দেবিদ্বার থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন।
ভুক্তভোগী মো. কাইয়ুমের বড় ভাই মো. জাহাঙ্গীর আলম অভিযোগ করে বলেন, আমার ছোট ভাই একজন প্রবাসী। তার ক্রয়কৃত জমির দুটি বাগানে প্রায় দুই শতাধিক বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা রোপন করা হয়। গত সোমবার রাতে কে বা কারা বাগানের শতাধিক গাছের চারা নিচের দিকে কেটে ফেলে দুবৃর্ত্তরা। আজ গাছ কাটছে অন্যদিন আরও বড় ঘটনা ঘটাতে পারে এমন ভয়ে আমার পরিবার পরিজন নিয়ে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি। তিনি আরও বলেন, কারও সাথে আমাদের কোন শত্রুতা নেই।
স্থানীয় বাসিন্দা জুয়েল ভূঁইয়া বলেন, নিজের জমিতে গাছ লাগালেও প্রতিহিংসা বসত রাতের আঁধারে কে বা কারা গাছ কেটে ফেলে এটি অত্যান্ত দু:খজনক। তাঁর বাগানের একাধিক ফলজ ও বনজ গাছ কেটে ফেলায় দুর্বৃত্তদের শাস্তি ও বিচারের দাবি করছি।
এ বিষয়ে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.খালিদ সাইফুল্লাহ জানান, গাছ কাটার বিষয়টি খুবই দু:খজনক। ভুক্তভোগীরা যদি লিখিত অভিযোগ দেয় তাহলে দোষীদের খুঁজে বের করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD