1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রামে র‌্যাব পরিচয়ে বিকাশ এজেন্টের ২৭ লাখ টাকা ছিনতাই - Dainik Cumilla
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

চৌদ্দগ্রামে র‌্যাব পরিচয়ে বিকাশ এজেন্টের ২৭ লাখ টাকা ছিনতাই

  • প্রকাশিতঃ সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ২৮৫ বার পঠিত

 

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে পুলিশের এলিট ফোর্স র‌্যাবের পরিচয়ে দুই বিকাশ এজেন্টকে মাইক্রোবাসে তুলে নিয়ে ২৭ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে গত রোববার বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরশ্বানী এলাকায়। সোববার (২৮ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.টি.এম আক্তার উজ জামান।

বিকাশের চৌদ্দগ্রাম উপজেলা পরিবেশক মো: কুতুব উদ্দিন শাওন বলেন, ‘আমাদের দুইজন বিক্রয় প্রতিনিধি নবী মিয়া ও মহসিন ২৭ লক্ষ টাকা নিয়ে প্রাইভেটকারযোগে রোববার বিকালে কুমিল্লায় আসার পথে চৌদ্দগ্রামের মিরশ্বানী এলাকায় পৌঁছলে অজ্ঞাতনামা একটি মাইক্রোবাস তাদের গাড়ীর গতিরোধ করে। এ সময় মাইক্রোবাস থেকে র‌্যাবের পোশাকে ৫ জন লোক নেমে র‌্যাবের পরিচয় দিয়ে বিকাশ বিক্রয় প্রতিনিধিদেরকে টাকা সহ নিজেদের মাইক্রোবাসে তুলে নেয়। পরে তাদের কাছ থেকে ২৭ লাখ টাকা লুট শেষে তাদেরকে মহাসড়কের কুমিল্লার চান্দিনা এলাকায় ফেলে দেয়। এ ঘটনায় আমরা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।’

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.টি.এম আক্তার উজ জামান বলেন, ‘ছিনতাইয়ের বিষয়ে বিকাশের দুইজন লোক থানায় এসেছে। তবে, তাদের পক্ষ এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD