1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রামে স্বামীর দ্বিতীয় বিয়ের খবর শুনে অভিমানে স্ত্রীর আত্মহত্যা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

চৌদ্দগ্রামে স্বামীর দ্বিতীয় বিয়ের খবর শুনে অভিমানে স্ত্রীর আত্মহত্যা

  • প্রকাশিতঃ সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ২৬৯ বার পঠিত

 

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে স্বামীর দ্বিতীয় বিয়ের খবর শুনে অভিমানে রাফিয়া আক্তার (২১) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের আতাকরা গ্রামের প্রবাসী ওবায়দুল ইসলামের স্ত্রী। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুর বেলায়। তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক আবুল হাশেম সবুজ।

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, সোমবার বিকেল ৩টায় রাফিয়া আক্তারকে তার স্বামী ওবায়দুল ইসলাম ও এক নারী প্রতিবেশি সহ হাসপাতালে নিয়ে আসে। এ সময় তার গলায় কালো জখমের চিহ্ন দেখা যায়। ডাক্তার পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাফিয়ার স্বামী ওবায়দুল ইসলাম গত ৯ সেপ্টেম্বর স্ত্রীকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে করেন। স্বামীর দ্বিতীয় বিয়ের খবরটি প্রথম স্ত্রী রাফিয়া সোমবার দুপুরে জেনে যায়। এতে অভিমানে ও ক্ষোভে তিনি বসত ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁছিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরে তাকে উদ্ধার করে রাফিয়ার স্বামী ওবায়দুল ইসলাম ও এক নারী প্রতিবেশি সহ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাফিয়ার চাচা শ্বশুর খোকন মিয়া বলেন, ওবায়দুল ইসলাম ১৫ দিনের ছুটিতে ওমান থেকে দেশে আসে। দেশে আসার আগে ওবায়দুল মুঠোফোনে ঢাকার এক মেয়েকে বিয়ে করে। বিষয়টি সোমবার তার প্রথম স্ত্রী জেনে যায়। আমরা তাকে শান্তনা দিয়ে বলি এই বাড়ীতে তুমি ছাড়া অন্য কোন নারী আসতে পারবে না। তারপরও সে সকলের অজান্তে স্বামীর উপরে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

কর্তব্যরত চিকিৎসক আবুল হাশেম সবুজ বলেন, হাসপাতালে আনার আগেই রাফিয়ার মৃত্যু হয়। তার গলায় কালো জখমের দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে, গলায় ফাঁস দেওয়ার কারণে তার মৃত্যু হয়েছে।

চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ এ.টি.এম আক্তার উজ জামান বলেন, গলায় ফাঁস দিয়ে এক গৃহবধূর আত্মহত্যার সংবাদ পেয়ে পুলিশ গিয়ে হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD