1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
বুড়িচংয়ে যৌথবাহিনীর হাতে যুবদল নেতা কামাল গ্রেফতার - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

বুড়িচংয়ে যৌথবাহিনীর হাতে যুবদল নেতা কামাল গ্রেফতার

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ৩৫৫ বার পঠিত

 

গাজী জাহাঙ্গীর আলম জাবির, বুড়িচং, কুমিল্লা।।

কুমিল্লার বুড়িচংয়ে এক যুবদল নেতাকে গ্রেফতার করেছে যৌথবাহিনীর একটি দল। শুক্রবার (২৫ অক্টোবর) ভোর রাতে উপজেলার সদর ইউনিয়নের জগতপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক।

গ্রেফতারকৃত যুবদল নেতা, বুড়িচং সদর ইউনিয়ন যুবদলের আহবায়ক কামাল হোসেন। যিনি স্থানীয়ভাবে ফেন্সি কামাল নামেই পরিচিত। তার সঙ্গে গ্রেফতার হওয়া একজনের নাম দেলোয়ার হোসেন ও অপরজন সারদুল ইসলাম। এসময় ২১০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

ওসি আজিজুল হক জানান, ভোরে ২১০ পিস ইয়াবা টেবলেটসহ দুজনকে গ্রেফতার করে যৌথবাহিনী। পরে তাদের জিজ্ঞাসাবাদে তারা বলে পাশে থাকা কামাল হোসেন নামের একজনের কাছ থেকে মাদক নিয়েছেন। পরে যৌথবাহিনী তাকেও গ্রেফতার করে। আইনি প্রক্রিয়া শেষে বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

থানা সূত্রে জানা গেছে, কামাল হোসেনের বিরুদ্ধে পূর্বে একাধিক মাদক মামলা রয়েছে।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD