1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ছাত্রলীগ নিষিদ্ধ করায় হাসনাত আব্দুল্লাহর এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

ছাত্রলীগ নিষিদ্ধ করায় হাসনাত আব্দুল্লাহর এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ৩০৮ বার পঠিত

 

মো: ওমর ফারুক মুন্সী :

সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগকে সরকার নিষিদ্ধ করায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ’র নিজ এলাকায়। শুক্রবার (২৫ অক্টোবর) বাদ জুমা কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার নিউ মার্কেট এই আনন্দ মিছিল ও সমাবেশ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। মিছিল শেষে মুক্তিযোদ্ধা চত্ত¡রে এক সংক্ষিপ্ত সমাবেশ হয়।

মিছিলে তাঁরা এই মুহূর্তে খবর এলো ছাত্রলীগ নিষিদ্ধ হলো, ছাত্রলীগ জঙ্গি খুনি হাসিনার সঙ্গী, আবু সাঈদ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, ছাত্রলীগ গর্তে, খুনি হাসিনা ভারতে, আপস না সংগ্রাম? সংগ্রাম সংগ্রাম, এসব গান দেন।

সংক্ষিপ্ত সমাবেশে অন্তবর্তীকালীন সরকারকে অভিনন্দন জানিয়ে শিক্ষার্থীরা বলেন, আজকে বাংলাদেশ ও জাতি কলঙ্ক মুক্ত হয়েছে। আমরা আজীবন এই সরকারের কাছে কৃতজ্ঞ থাকব। অন্যান্য ছাত্র সংগঠনগুলোর উদ্দেশ্যে বক্তারা বলেন, আপনারা এ থেকে শিক্ষা নিন, যারাই দেশে সন্ত্রাসী কার্যক্রম করবে ছাত্রজনতা তাদের প্রতিহত করবে, বাংলাদেশে কোন সন্ত্রাসী সংগঠনের ঠাঁই হবে না ।

শিক্ষার্থীরা আরও বলেন, বাংলাদেশে আর কোনও মুজিববাদের ঠিকানা হবে না। মুজিববাদ দীর্ঘদিন ধরে আমাদের কাছে সত্য ইতিহাস গোপন করে রেখেছিল। কিন্তু এখন তারা আর সেটা পারবে না। ২৪ বিপ্লব সবাইকে দেখিয়েছে কোনটা সত্য আর কোনটা মিথ্যা। আমরা গণ অভ্যুত্থানের মাধ্যমে তাদের পরাজিত করেছি। এখন দেশের সব সাধারণ মানুষ লুকায়িত সত্য ইতিহাস সম্পর্কে জানতে পারবে। সমাবেশে তাঁরা দাবি জানান, দ্রুত সময়ের মধ্যে জুলাই বিপ্লবের গণহত্যাসহ ফ্যাসিবাদের ১৬ বছরের সব অপকর্মের সুবিচার নিশ্চিত করতে হবে।
বক্তারা আরও বলেন, ছাত্র আন্দোলনে দেবিদ্বারের শহীদ ১২ টি পরিবারের মাঝে বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহবায়ক হাসনাত আবদুল্লাহ ২৪ লক্ষ টাকা সহযোগিতা করেছেন। যারা আহত হয়েছেন তাদের সু-চিকিৎসার ব্যবস্থা করেছেন।

সমাবেশে বক্তব্য রাখেন, সম্মেলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক রাকিবুল ইসলাম হৃদয়, নাজমুল হাসান নাহিদ, মোহতাদির যারিফ সিক্ত, সরকার সাকিব, কাজী নাছির, আহমেদ নাফিজ, মোঃ মামুনসহ আরও অনেকে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD