1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযানে ২ প্রতিষ্ঠানকে জরিমানা - Dainik Cumilla
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযানে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

  • প্রকাশিতঃ বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ২৫৯ বার পঠিত

 

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের বিশেষ অভিযানে ২ প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় চৌদ্দগ্রাম বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা। অভিযানকালে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, প্রদর্শিত তালিকার সাথে ক্রয়মূল্যের সামঞ্জস্য না থাকা, ট্রেড লাইসেন্স সহ বিভিন্ন লাইসেন্স নবায়ন না থাকার দায়ে ভোক্তা অধিকার আইন-২০১৩ এর ৪০ ধারায় চৌদ্দগ্রাম বাজারের লাভের বাজার সুপার সপকে ১২ হাজার টাকা এবং চৌদ্দগ্রাম বানিজ্যালয় নামে অপর একটি মুদি দোকানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে বাজারের অন্যান্য ব্যবসায়ীদেরকে ভোক্তা অধিকার সম্পর্কিত বিভিন্ন বিষয়ে সতর্ক ও সচেতন করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভূমি অফিসের নাজির কমল কান্ত সরকার, পৌর সেনেটারী ইন্সপেক্টর মো: ইমাম হোসেন সজীব সহ চৌদ্দগ্রাম থানা পুলিশের একটি টিম।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD