1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রামে প্রেসক্লাবের আহবায়ক সিরাজুল ইসলামের সুস্থতা কামনায় দোয়া মাহফিল - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

চৌদ্দগ্রামে প্রেসক্লাবের আহবায়ক সিরাজুল ইসলামের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

  • প্রকাশিতঃ বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ২৪৯ বার পঠিত

 

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার

চৌদ্দগ্রাম প্রেসক্লাব এর আহবায়ক, সাপ্তাহিক চৌদ্দগ্রাম এর সম্পাদক ও দৈনিক নয়া দিগন্ত পত্রিকার চৌদ্দগ্রাম উপজেলা প্রতিনিধি মুহাম্মদ সিরাজুল ইসলাম ফরায়েজীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। তিনি কয়েকদিন যাবৎ ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন।

বুধবার (২৩ অক্টোবর) বা’দ আছর চৌদ্দগ্রাম প্রেসক্লাবের আয়োজনে চৌদ্দগ্রাম বাজারস্থ সাব-রেজিস্ট্রি অফিস জামে মসজিদে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব মো: এমরান হোসেন বাপ্পির পরিচালনায় দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম প্রেসক্লাবের আহবায়ক কমিটির সদস্য সাংবাদিক আবু বকর সুজন, মো: বেলাল হোসাইন, মো: এমদাদ উল্যাহ, প্রেসক্লাবের সদস্য এম এ কুদ্দুস, মুহা. জহিরুল হাসান, আবুল বাশার রানা, মো: মনোয়ার হোসেন, আনিসুর রহমান, মুহা. ফখরুদ্দীন ইমন, মো: শাহীন আলম, মিজানুর রহমান মিনু, কামাল হোসেন নয়ন, কাজী সেলিম, মো: আব্দুল কাদের, ঈমাম হোসেন ভূঁইয়া শরীফ, আব্দুর রব লাভলু প্রমুখ। অনুষ্ঠানে দোয়া শেষে মুনাজাত পরিচালনা করেন চৌদ্দগ্রাম সাব-রেজিস্ট্রি অফিস জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো: রাহী। এ সময় চৌদ্দগ্রাম বাজারের ব্যবসায়ীবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ ধর্মপ্রাণ মুসল্লীবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD